AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

গামছা গায়ে বৃষ্টি-স্নান, শ্রুতি লিখলেন, ‘মানুষ ভাবে তারকারা বুঝি…’

Shruti Das: শ্রুতির ও স্বর্ণেন্দুর বয়সের ফারাক অনেকটাই। সে নিয়ে অতীতে কম আলোচনা হয়নি। ‘বুড়ো’, ‘দাদু’ ইত্যাদি নানা ট্যাগে ভূষিত হতে হয়েছে তাঁকে। শ্রুতি এ নিয়ে প্রতিবাদও করেছিলেন।

গামছা গায়ে বৃষ্টি-স্নান, শ্রুতি লিখলেন, 'মানুষ ভাবে তারকারা বুঝি...'
শ্রুতি দাস।
| Updated on: May 10, 2024 | 6:51 PM
Share

কল্লোলিনী ভিজেছে বৃষ্টিতে। সারা দিন ধরেই অঝোর বৃষ্টিপাত হয়েছে আজ। আর এই বৃষ্টিই গায়ে মেখে, কাকভেজা হয়ে অভিনেত্রী শ্রুতি দাস শেয়ার করেছেন সাধারণ থাকার সহজ পাঠ। কালো-সাদায় বৃষ্টিতে ভেজার ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, “মানুষ ভাবে তারকারা বুঝি গামছা ব্যবহারই করেন না। বরং ব্যবহার করে তোয়ালে। তবে আমি ছোট থেকেই গামছা গায়েই বৃষ্টিতে ভিজি।”

কাটোয়ার মেয়ে শ্রুতি। সাধারণ পরিবারে বড় হয়ে উঠেছেন। ছোট থেকেই নাচ শিখতেন। ইচ্ছে ছিল নায়িকা হবেন। হয়েছেনও। তিনটি ধারাবাহিকে কাজ করে ফেলেছেন এযাবৎ। তবে শুধু ছোট পর্দাতেই নয়, বড় পর্দাতেও কাজ করেছেন শ্রুতি। শিবপ্রসাদ-নন্দিতা জুটির ‘আমার বস’-এ দেখা গিয়েছে তাঁকে। সেই ছবিতে রয়েছেন আবার রাখী গুলজার। সাফল্যকে এত কাছ থেকে দেখেও সাধারণ থাকতেই  পছন্দ করেন শ্রুতি। তাই তাঁর ওই ছবি দেখে একজন লিখেছেন, “এই জন্যই তো তোমাকে এত ভাল লাগে দিদি। তুমি এতটাই মাটির মানুষ”। আর একজন লিখেছেন, “তুমি এরকমই থাকো। দয়া করে বদলে যেয়ো না।”

বেশ কিছু মাস হল ধারাবাহিক শেষ হয়েছে শ্রুতির। গত বছর বিয়েও করেছেন তিনি। প্রেমিক স্বর্ণেন্দু সমাদ্দার এখন তাঁর বর। বিয়ের ১০ মাস পার করে ফেলেছেন শ্রুতি। শ্রুতির ও স্বর্ণেন্দুর বয়সের ফারাক অনেকটাই। সে নিয়ে অতীতে কম আলোচনা হয়নি। ‘বুড়ো’, ‘দাদু’ ইত্যাদি নানা ট্যাগে ভূষিত হতে হয়েছে তাঁকে। শ্রুতি এ নিয়ে প্রতিবাদও করেছিলেন। এর আগে বিয়ে নিয়ে টিভিনাইন বাংলার কাছে মুখ খুলেছিলেন তিনি। বলেছিলেন, “আমরা দু’জন জীবনে কোনও কিছুই প্ল্যান করে করিনি। এক মাস আগেই সবটা ঠিক, আই সোয়ার অন মাই মম। হঠাৎ করেই একদিন বললাম, ‘বিয়েটা করে নিলে কেমন হয়’? বাড়ির সবাইকে জানালাম, যে বিয়ে করতে চাই, তোমাদের কোনও আপত্তি নেই তো? ওরাও জানিয়ে দেয় যে নেই। ব্যস। এর পরেই ম্যারেজ রেজিস্ট্রেশন অফিসে গিয়ে আপিল করি। ব্যস, বিয়ে করে নিই।”

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা