AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কঠিন অসুখ!দু’বছর সঙ্গীত থেকে দূরে শেখর, কী হয়েছিল?

সঙ্গীত পরিচালক শেখর রবজিয়ানিকে চেনেন না খুব কম মানুষই আছেন। অসংখ্য হিট গান রয়েছে তাঁর ঝুলিতে। একাধিক টেলিভিশন রিয়্যালিটি শো-এ তাঁকে বিচারকের আসনে দেখা গিয়েছে। কিন্তু দু'বছর গায়ককে কোথাও দেখা যায়নি। না কোনও গান বেরিয়েছে। না তাঁকে দেখা গিয়েছে কোনও রিয়্যালিটি শো-এর মঞ্চে।

কঠিন অসুখ!দু'বছর সঙ্গীত থেকে দূরে শেখর, কী হয়েছিল?
| Edited By: | Updated on: Nov 19, 2024 | 9:32 PM
Share

সঙ্গীত পরিচালক শেখর রবজিয়ানিকে চেনেন না খুব কম মানুষই আছেন। অসংখ্য হিট গান রয়েছে তাঁর ঝুলিতে। একাধিক টেলিভিশন রিয়্যালিটি শো-এ তাঁকে বিচারকের আসনে দেখা গিয়েছে। কিন্তু দু’বছর গায়ককে কোথাও দেখা যায়নি। না কোনও গান বেরিয়েছে। না তাঁকে দেখা গিয়েছে কোনও রিয়্যালিটি শো-এর মঞ্চে। এত দিন কোথায় ছিলেন গায়ক? বলিসূত্রে খবর গত দু’বছর গান গাইতে পারেননি তিনি। হারিয়ে ফেলেছিলেন নিজের কণ্ঠস্বর। বাঁ দিকের স্বরতন্ত্রী ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। একেবারে বন্ধ হয়ে যায় তাঁর গান গাওয়া। অবসাদ গ্রাস করেছিল গায়ককে। ভেবেছিলেন আর হয়তো কোনও দিন গান গাইতে পারবেন না। দুশ্চিন্তায় ছিলেন তাঁর পরিবারের সদস্যরাও। চিন্তার কালো মেঘ সরে গিয়েছে। অনেকটাই ভাল আছেন তিনি। সমাজমাধ্যমের পাতায় নিজের সেই দুর্বিসহ অতীতের কথাই ভাগ করে নিয়েছেন গায়ক।

দেশের চিকিত্‍সকরা কোনও কিছুই করতে পারেননি। শেষ পর্যন্ত তাঁকে যেতে হয় সান দিয়াগোতে। সেখানে জেরেমি নামের একজনের সঙ্গে দেখা যায়। হাল ছাড়েননি তিনি। ওই চিকিত্‍সকের পরামর্শেই নিজের কণ্ঠ ফিরে পান তিনি। জেরেমি তাঁকে জনৈক চিকিৎসক, এরিনের কাছে যাওয়ার পরামর্শ দেন। কোভিডের কারণে এরিনের সঙ্গে সরাসরি দেখা করতে পারেননি শেখর। তবে জ়ুম কলে তাঁদের কথা হয়। তিনিই তাঁর সব চিকিত্‍সা করেছিলেন।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?