AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পথে-পথে কসমেটিক্স বিক্রি করেন মাত্র ৭ বছর বয়সে, কাঁদিয়ে দেবে স্মৃতির অজানা কাহিনি

Smriti Irani: তবে জানেন কী সেই সেলেবের জীবন ঠিক কতটা কঠিন পরিস্থিতি দিয়ে গিয়েছে? সম্প্রতি ‘কার্লি টেলস’কে দেওয়া এক সাক্ষাৎকারে স্মৃতি ইরানি জানান, সেই সময় ম্যাক ডোনাল্ডস-এ বাসন পরিষ্কার করার কাজ পেয়েছিলেন তিনি। তাঁর বেতন ছিল মাসে ১৮০০ টাকা।

পথে-পথে কসমেটিক্স বিক্রি করেন মাত্র ৭ বছর বয়সে, কাঁদিয়ে দেবে স্মৃতির অজানা কাহিনি
| Updated on: Mar 16, 2024 | 9:00 PM
Share

স্মৃতি ইরানি নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী। প্রাথমিকভাবে তাঁকে সকলেই চেনেন ধারাবাহিকের জনপ্রিয়তা থেকে। হিন্দি ধারাবাহিক জগতে একটা সময় দাপটের সঙ্গে কাজ করেছেন তিনি। তবে জানেন কী সেই সেলেবের জীবন ঠিক কতটা কঠিন পরিস্থিতি দিয়ে গিয়েছে? সম্প্রতি ‘কার্লি টেলস’কে দেওয়া এক সাক্ষাৎকারে স্মৃতি ইরানি জানান, সেই সময় ম্যাক ডোনাল্ডস-এ বাসন পরিষ্কার করার কাজ পেয়েছিলেন তিনি। তাঁর বেতন ছিল মাসে ১৮০০ টাকা। কোনও ভাল চাকরি ছিল না তাঁর কাছে। আর কোনও বিকল্পও ছিল না। এখানেই শেষ নয়, পাশাপাশি তিনি এও জানান, রাস্তায় রাস্তায় তিনি কসমেন্টিক্স বিক্রি করতেন। দিল্লির পথে পথে এই কঠিন কড়াই করেছেন তিনি মাত্র ৭ বছর বয়স থেকেই।

কিন্তু ঘটে যায় মিরাকল। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতিচারণ করে জানান, একদিন একতা কাপুরের অফিসে বসেছিলেন এক জ্য়োতিষী। তাঁর নাম জনার্দন। তিনি দূর থেকে স্মৃতিকে দেখে বলেছিলেন, এই মেয়ে একদিন অনেক বড় জায়গায় পৌঁছবে। জনার্দনই একতাকে বলেছিলেন, তুমি যদি ওর সঙ্গে কাজ কর, তাহলে ও দেশের একটা বড় মুখ হয়ে উঠবে। স্মৃতি তখন অন্য একটি চরিত্রের জন্য চুক্তি স্বাক্ষর করতে গিয়েছিলেন।

আচমকা একতা উঠে আসেন স্মৃতির কাছে। জানতে চান, কী চুক্তিতে সই করছেন তিনি। স্মৃতি জানান, চুক্তি অনুযায়ী, দিনে ১২০০-১৩০০ টাকা পাবেন তিনি। একতা তখন তাঁকে দিনে ১৮০০ টাকা দেওয়ার অফার দেন ও তুলসী ভিরানির চরিত্রে অভিনয় করার এ কথা বলেন। এটা স্মৃতির কাছে ছিল লটারি পাওয়ার মতো। মাসে ১৮০০ থেকে দিনে ১৮০০ টাকা পাওয়া তো কম কথা নয়। তাই সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান তিনি। বাকিটা তো ইতিহাস…।

Follow Us