ভেঙে যাওয়া সম্পর্ক কি জুড়ছে? শীঘ্রই কি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন পলাশ- স্মৃতি?

স্মৃতি ও পলাশের প্রেমের গল্প দীর্ঘদিনের। ২০২৫ সালের ২৩ নভেম্বর স্মৃতি মান্ধানার শহর সাংলিতে তাঁদের বিয়ের দিন স্থির হয়েছিল। কিন্তু বিয়ের ঠিক আগেই হঠাৎ করে স্মৃতি ইনস্টাগ্রামে পোস্ট করে জানান যে, তাঁদের বিয়ে বাতিল করা হয়েছে। ব্যক্তিগত জীবনের গোপনীয়তা বজায় রাখার অনুরোধও করেছিলেন ভারতীয় ওপেনার।

ভেঙে যাওয়া সম্পর্ক কি জুড়ছে? শীঘ্রই কি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন পলাশ- স্মৃতি?
পুরনো তিক্ততা ভুলে ফের কাছাকাছি?

Apr 09, 2026 | 2:52 PM

গত বছরের শেষে ক্রিকেট ও বিনোদন জগতের অন্যতম চর্চিত বিয়েটা মাঝপথেই ভেস্তে গিয়েছিল। ভারতীয় নারী ক্রিকেট দলের তারকা স্মৃতি মান্ধানা এবং সুরকার পলাশ মুছলের চার হাত এক হওয়ার কথা থাকলেও শেষমেশ তা আর ঘটেনি। কিন্তু ২০২৬-এর এপ্রিলে এসে ফের এক অন্য সমীকরণ দেখছে নেটপাড়া। একটি ভাইরাল ভিডিয়োকে কেন্দ্র করে গুঞ্জন শুরু হয়েছে— তবে কি মান্ধানা ও মুছল পরিবার পুরনো তিক্ততা ভুলে ফের কাছাকাছি আসছে?

সম্প্রতি মুম্বইয়ের একটি রেস্তোরাঁয় স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানাকে দেখা গিয়েছে পলাশের দিদি পলক মুছল এবং তাঁর স্বামী মিঠুনের সঙ্গে। ভিডিয়োতে দেখা গিয়েছে, পলক অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মৃতির বাবার পা ছুঁয়ে প্রণাম করছেন। এই দৃশ্যটি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মনে প্রশ্ন জেগেছে, তবে কি বরফ গলতে শুরু করেছে? অনেকেই মনে করছেন, বিচ্ছেদের পর দুই পরিবারের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল, তা হয়তো এবার মিটে যেতে চলেছে।

​কেন ভেঙেছিল বিয়ে?

স্মৃতি ও পলাশের প্রেমের গল্প দীর্ঘদিনের। ২০২৫ সালের ২৩ নভেম্বর স্মৃতি মান্ধানার শহর সাংলিতে তাঁদের বিয়ের দিন স্থির হয়েছিল। কিন্তু বিয়ের ঠিক আগেই হঠাৎ করে স্মৃতি ইনস্টাগ্রামে পোস্ট করে জানান যে, তাঁদের বিয়ে বাতিল করা হয়েছে। ব্যক্তিগত জীবনের গোপনীয়তা বজায় রাখার অনুরোধও করেছিলেন ভারতীয় ওপেনার।

স্মৃতি মান্ধানার ঘনিষ্ঠ বন্ধু সেই সময় এক বিস্ফোরক অভিযোগ এনেছিলেন। তাঁর দাবি ছিল, পলাশ মুছল স্মৃতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। এমনকি পলাশকে অন্য এক মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরা হয়েছিল বলেও অভিযোগ ওঠে। শোনা গিয়েছিল, সেই ঘটনার পর ভারতীয় নারী দলের ক্রিকেটাররা নাকি পলাশকে প্রহারও করেছিলেন। যদিও পলাশ মুছল এই সমস্ত অভিযোগকেই ভিত্তিহীন এবং সম্মানহানির চেষ্টা বলে উড়িয়ে দিয়েছিলেন। আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছিলেন তাঁর আইনজীবী।

ভাইরাল ভিডিয়োটি নিয়ে দুই পরিবারের পক্ষ থেকেই এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি। কেউ কেউ বলছেন ভিডিয়োটি পুরনো হতে পারে, আবার অনেকের মতে সম্পর্কের সমীকরণ পাল্টানো অসম্ভব নয়। বিবাদের মেঘ কাটিয়ে স্মৃতি আর পলাশ কি ফের বিয়ের পিঁড়িতে বসবেন? আপাতত এই উত্তর খুঁজছে ভক্তরা। তবে সোশ্যাল মিডিয়ায় এক নেটিজেনের মন্তব্য বেশ জনপ্রিয় হয়েছে, “যা হয়েছে তা ভুলে যাওয়াই ভালো, যদি তাঁরা ফের এক হন তবে অবাক হওয়ার কিছু নেই।”

Follow Us