AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

চকলেটের প্যাক খুলতেই পোকা, মেজাজ হারালেন সোহম

Soham Chakraborty: সেলেবদের অতীতেও খাবারের গুণমান নিয়ে সরব হতে দেখা গিয়েছে। কখনও বিমানের খাবার, কখনও আবার পাঁচতারা হোটেলের খাবারের পোকা, সেই ছবি একাধিকবার সোশ্যাল মিডিয়ায় জায়গা করে নিয়েছে। এবার সোহম সামনে আনলেন চকলেট।

চকলেটের প্যাক খুলতেই পোকা, মেজাজ হারালেন সোহম
| Updated on: Mar 14, 2024 | 12:11 PM
Share

খাবার নিয়ে বরাবরই সচেতনতা বজার রাখার চেষ্টা করেন সাধারণ মানুষ থেকে সেলেব। কোথা থেকে খাবার কেনা হচ্ছে, তা পরিষ্কার কি না, তা নিয়ে নানা পরীক্ষা করে থাকেন অনেকেই। আর তা যদি হয়ে থাকে কোনও নামী ব্র্যান্ডের ক্ষেত্রে, তবে তো বলাই বাহুল্য .তা একপ্রকার অন্যায়। বহুমূল্যের বিনিময়ে, বিজ্ঞাপন করে যে সকল খাবারের জিনিস দেদার বিক্রি হচ্ছে, তা থেকে যদি এমন কিছু সামনে আসে, তবে তা নিয়ে মেজাজ হারানোই স্বাভাবিক। আর এক্ষেত্রে তো চকলেট। সেলেবদের অতীতেও খাবারের গুণমান নিয়ে সরব হতে দেখা গিয়েছে। কখনও বিমানের খাবার, কখনও আবার পাঁচতারা হোটেলের খাবারের পোকা, সেই ছবি একাধিকবার সোশ্যাল মিডিয়ায় জায়গা করে নিয়েছে। এবার সোহম সামনে আনলেন চকলেট।

বিশেষ করে এই চকলেট শিশুদের খাবার। কেউ নিয়ে যাচ্ছে স্কুলে, কেউ আবার উপহারে পাচ্ছে। সব সময় তা খুলে শিশুদের দেখে দেওয়া হয় না, ভেতরে আদপে কোনও পোকা রয়েছে কি না, আর শিশুরা সাধারণত এই বিষয় সচেতন হতে পারে না। ফলে সকলের অলক্ষ্যে, অজান্তে কী যাচ্ছে শিশুদের পেটে, তা নিয়ে এবার চিন্তার ভাঁজ সোহমের কপালে।

তিনি সোশ্যাল মিডিয়ায় বিরক্ত হয়ে একটি দীর্ঘ পোস্ট করলেন, লিখলেন, ‘অপ্রীতিকর এবং বিস্ময়কর! ক্যাডবেরি চকোলেটের প্যাকেটে পোকা দেখতে পাব এমনটা আশাও করিনি। আমি হতাশ এবং বিরক্ত! আপনি যদি বাচ্চাদের বা ভালবাসার মানুষকে ক্যাডবেরির চকলেট উপহার দেওয়ার পরিকল্পনা করছেন, তবে সতর্ক থাকুন! আমরা ক্যাডবেরির চকোলেটে একটা পোকা খুঁজে পেয়েছি।’ সঙ্গে তিনি সোশ্যাল মিডিয়ায় ছবিটিও শেয়ার করে নেন। তা দেখে একপ্রকার সকলেই অবাক। অভিনেতার পাশাপাশি কমেন্ট বক্সে অনেকেই ক্ষোভ উগরে দিলেন।

Follow Us