AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভোট প্রচারে লু লেগে অসুস্থ সোহম, তড়িঘড়ি ভর্তি করা হয় হাসপাতালে

Soham Chakraborty: রাজনীতির ময়দানে জোর লড়াই, ঠিক সেই সময়ই প্রচণ্ড দাবদাগে জ্বলছে গোটা বাংলা। চলছে হিট ওয়েভ অর্থার লু। সকাল থেকেই বাড়ছে সূর্যের তাপ। ৪০ ছাড়িয়ে বাংলা ছুঁয়েছে ৪৩ ডিগ্রি তাপমাত্রা। এবার সেই প্রচণ্ড গরমেই প্রচারে নেমে অসুস্থ হয়ে পড়লেন অভিনেতা সোহম চক্রবর্তী।

ভোট প্রচারে লু লেগে অসুস্থ সোহম, তড়িঘড়ি ভর্তি করা হয় হাসপাতালে
| Edited By: | Updated on: May 01, 2024 | 4:25 PM
Share

চলছে লোকসভা নির্বাচন। এপ্রিল মাস থেকেই শুরু হয়ে গিয়েছে ভোট। প্রচণ্ড গরমের মাঝেই প্রচারে ব্যস্ত প্রার্থীরা। পথে নেমে সকলের সঙ্গে কথা বলে নেওয়া থেকে শুরু করে, মানুষের সমস্যা জানা, নয়া প্রতিশ্রুতি দেওয়ার পালা চলছে। ভোটের আগে যা খুবই চেনা ছবি। তবে একদিকে যখন রাজনীতির ময়দানে জোর লড়াই, ঠিক সেই সময়ই প্রচণ্ড দাবদাগে জ্বলছে গোটা বাংলা। চলছে হিট ওয়েভ অর্থার লু। সকাল থেকেই বাড়ছে সূর্যের তাপ। ৪০ ছাড়িয়ে বাংলা ছুঁয়েছে ৪৩ ডিগ্রি তাপমাত্রা। এবার সেই প্রচণ্ড গরমেই প্রচারে নেমে অসুস্থ হয়ে পড়লেন অভিনেতা সোহম চক্রবর্তী।

বুধবার ছুটির দিন ভোট প্রচারে ব্যস্ত ছিলেন তিনি। তখনই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে। যেখানে বর্তমানে সোহম চক্রবর্তী চিকিৎসারত। প্রাথমিক সূত্রে খবর তাঁকে ভর্তি নেওয়া হয়েছে। লু লেগেই অভিনেতার এই পরিস্থিতি। চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক তিনি। ভোট মরশুমে তাই তিনিও ব্যস্ত। দিকে দিকে গিয়ে তৃণমূলের হয়ে প্রচারে সামিল হচ্ছেন। মানুষের সঙ্গে কথা বলছেন। ঠা-ঠা রোদ মাথায় নিয়ে হচ্ছে জনসভা। দলে দলে মানুষ এসে সেখানে যোগ দিচ্ছেন। রোদ মাথায় নিয়েই সকলের ভাষণ শুনতে আসছেন। যদিও আবহাওয়া বদলের কোনও সম্ভাবনাই নেই। ফলে সকলেই সতর্কতা মেনে চলছেন। সোহম অসুস্থ খবর পেতেই বিভিন্ন নেতামন্ত্রীরা ছুটে গিয়েছেন হাসপাতালে। অরূপ বিশ্বাসও গিয়ে দেখে এসেছেন অভিনেতা তথা বিধায়ককে। গিয়েছেন দেবও। তবে চিন্তার কোনও কারণ নেই। সূত্রের খবর তিনি এখন স্থিতিশীল।

Follow Us
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা