AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মধ্যরাতে খুলে যায় বাথরুমের দরজা, এক মহিলার…, ভয়ানক অভিজ্ঞতা সোহমের

Soham Secret: বর্তমানে একের পর এক কাজ করে চলেছেন সোহম। তবে জানেন কি, এই সোহমের সঙ্গে একাধিকবার ঘটে একাধিক ঘটনা। যা রীতিমত চমকে দিতে পারে আপনাকে। শুনে নিজেই অবাক হয়ে গিয়েছিলেন অভিনেতা...।

মধ্যরাতে খুলে যায় বাথরুমের দরজা, এক মহিলার..., ভয়ানক অভিজ্ঞতা সোহমের
| Updated on: Mar 13, 2024 | 7:00 PM
Share

সোহম চক্রবর্তী। ছোট থেকে তিনি টলিউডে মাস্টার বিট্টু নামেই পরিচিত। মাত্র তিন বছর বয়সে অভিনয়ে হাতেখড়ি হয়েছিল তাঁর। তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি। বর্তমানে একের পর এক কাজ করে চলেছেন সোহম। তবে জানেন কি, এই সোহমের সঙ্গে একাধিকবার ঘটে একাধিক ঘটনা। যা রীতিমত চমকে দিতে পারে আপনাকে। শুনে নিজেই অবাক হয়ে গিয়েছিলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। জি বাংলার শো অপুর সংসারে এসে এই প্রসঙ্গে মুখ খুলেছিলেন সোহম চক্রবর্তী। তিনি নাকি যেখানেই যান, সেখানেই ভূত দেখেন। তিনি অনুভব করতে পারেন আশে পাশে কেউ একজন রয়েছে। কেউ কিছু একটা করছে, যা খুব একটা স্বাভাবিক অনুভূতি নয়।

একবার কাটমান্ডু ছবির শুটিং-এ গিয়ে ভয়ানক অভিজ্ঞতা হয়েছিল সোহমের। তিনি যে ঘরে শুয়েছিলেন তিনি অনুভব করেছিলেন, কেউ একজন আসেপাশে রয়েছে। তিনি বুঝতে পারেন খাটে কেউ যেন বসছে। রাত তখন একটা। তিনি ভেবে দেখেন কাকে ফোন করা যায়। এই সময় মাথায় আসে তাঁর রুদ্রনীল ঘোষের কথা। তিনি সেই রাতে রুদ্রনীলের সঙ্গে শুটে ছিলেন। এরপর ক্যামেরা পার্সেনের সঙ্গে শুতেন সেখানে তিনি, সোহমের কথায়, সেই ব্যক্তিও অনুভব করেছিলেন।

এখানেই শেষ নয়, সোহম এদিন আরও একটি গল্প শেয়ার করেন, ”আরও অনেক বছর আগে একটা শুট করতে গিয়েছিলাম পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের ওপর একটি গেস্টহাউস ছিল। সেখানে গিয়েও ফিল করেছিলাম, আমার যিনি সহকারী ছিলেন, তিনিও দেখেছিলেন, রাত্রে একটা কালো মেয়ের ছায়া বাথরুম থেকে বেরচ্ছে, পুরো ঘরটা ঘুরে ঢুকে যাচ্ছে।” সবটা শুনে অবাক হয়ে থাকেন শাশ্বত চট্টোপাধ্যায়।

Follow Us
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?