AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বন্ধু হারিয়ে আসল বন্ধু পেয়েছি! সোজাসাপটা সৌমিতৃষা, ধন্যবাদ দিলেন কাকে?

Soumitrisha Kundu: একটি ধারাবাহিক, আর সেই ধারাবাহিকই রাতারাতি বদলে দিয়েছিল অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুর জীবন। এই মুহূর্তে সিনেমা-ওটিটি নিয়ে বেজায় ব্যস্ত তিনি। বয়স এখনও ২৫ পার হয়নি। তবে এই কয় বছরই বন্ধু বিচ্যুতি থেকে মন ভাঙা-- এ সব কিছুরই অভিজ্ঞতা হয়ে গিয়েছে নায়িকার।

বন্ধু হারিয়ে আসল বন্ধু পেয়েছি! সোজাসাপটা সৌমিতৃষা, ধন্যবাদ দিলেন কাকে?
| Updated on: Sep 28, 2024 | 11:11 PM
Share

একটি ধারাবাহিক, আর সেই ধারাবাহিকই রাতারাতি বদলে দিয়েছিল অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুর জীবন। এই মুহূর্তে সিনেমা-ওটিটি নিয়ে বেজায় ব্যস্ত তিনি। বয়স এখনও ২৫ পার হয়নি। তবে এই কয় বছরই বন্ধু বিচ্যুতি থেকে মন ভাঙা– এ সব কিছুরই অভিজ্ঞতা হয়ে গিয়েছে নায়িকার। এবার এ নিয়েই সোজাসাপটা সৌমিতৃষা। তাঁর সাফ বক্তব্য, “একটা ব্যাগ হারিয়েছিলাম, বড় ব্যাগ পেয়েছি। বন্ধু হারিয়েছি আসল বন্ধু খুঁজে পেয়েছি। না, কোনও খামতি নেই জীবনে, পরিবর্তনশীলতাই ধর্ম।” আর এই কারণে সৌমিতৃষা ধন্যবাদ জানিয়েছেন ভগবানকে। তিনি যে প্রখর ঈশ্বরবিশ্বাসী তা তো সকলেই জানেন।

ছোট পর্দা দিয়েই শো-বিজে অভিষেক হয়েছিল সৌমিতৃষার। ধারাবাহিকে অভিনয় করছেন বহু দিন ধরেই। যদিও তাঁর প্রথম উল্লেখযোগ্য কাজ ‘মিঠাই’। ওই ধারাবাহিকের মধ্যে দিয়েই লাইমলাইটে আসেন তিনি। রাতারাতি জায়গা করে নেন দর্শকের মনে। যদিও এই ছোট্ট কেরিয়ারে বহুবার বিতর্কেও জড়াতে দেখা গিয়েছে তাঁকে। তন্বী লাহা রায়ের সঙ্গে তাঁর ঝামেলার কথা কারও অজানা নয়। এখানেই শেষ নয়, মিঠাই ধারাবাহিকের সহ অভিনেতা আদৃত রায়ের সঙ্গেও সম্পর্ক প্রথম দিকের মতো নেই আর। শুধু কি তাই? কিছু মাস আগেই বিয়ে করেছেন আদৃত রায় ও কৌশাম্বী চক্রবর্তী। সেই বিয়েতেও আমন্ত্রণ পাননি সৌমিতৃষা। যদিও সেই সব মনে না রেখে আপাতত নিজের কাজে মন দিয়েছেন তিনি।

Follow Us