দশ হাজার টাকা পাঠিয়ে সৌরভের ‘অভিমান’ কে ভাঙালেন?
সেই অভিমান অবশ্য ভেঙে যায় যদি মুখ ফুটে দুটো কথা বলা যায়। এমনই এক অভিমান নিয়ে বহু বছর মন ভারাক্রান্ত করে রেখেছিলেন অভিনেতা সৌরভ দাস। তবে নিজেদের অর্থাৎ যিশু সেনগুপ্ত ও সৌরভের প্রযোজনা সংস্থার ছবি 'অভিমান' মুক্তির আগে সেই অভিমানের কথাই টিভি নাইন বাংলাকে বলে ফেললেন তিনি।

মান অভিমান জীবনের বিভিন্ন অধ্যায়। কখনও সম্পর্কে ঝলমলে রোদ তো কখনও সম্পর্কে ঘন কালো মেঘ। প্রত্যেকের জীবনেই এমন অনেক খারাপ লাগা অভিমান জমাট বেঁধে থাকে। সেই অভিমান অবশ্য ভেঙে যায় যদি মুখ ফুটে দুটো কথা বলা যায়। এমনই এক অভিমান নিয়ে বহু বছর মন ভারাক্রান্ত করে রেখেছিলেন অভিনেতা সৌরভ দাস। তবে নিজেদের অর্থাৎ যিশু সেনগুপ্ত ও সৌরভের প্রযোজনা সংস্থার ছবি ‘অভিমান’ মুক্তির আগে সেই অভিমানের কথাই টিভি নাইন বাংলাকে বলে ফেললেন তিনি।
এমনিতে খুব মজার মানুষ সৌরভ। পর্দায় নানান চরিত্র অবলীলায় ফুটিয়ে তোলেন। কখনও মন্টু পাইলট তো কখনও অন্য চরিত্র দর্শকদের ভালোবাসা পেয়েছেন। এবার তিনি প্রযোজকদের ভূমিকায়। যিশু সেনগুপ্তের সঙ্গে হাত মিলিয়ে পর্দায় আনছেন ‘অভিমান ‘।
এই ছবির প্রচারে এসেই সৌরভ সংবাদ মাধ্যমে জানান যে তাঁর খুব অভিমান রয়েছে মায়ের উপর। কারণ স্কুলবেলাতে যখন অন্য বন্ধুদের টিফিনে থাকত নানা ধরনের খাবার, তাঁর মা তাঁকে শুধু চারটে বিস্কুট দিতেন। এরপরই হয় ম্যাজিক। কোনও ভাবে মা সৌরভের এই অভিমান জানতে পারে এই অভিমানের কথা। এরপর সৌরভের মা যা করলেন তা কখনও ভাবতেই পারেনি অভিনেতা।
কী করেছিলেন সৌরভের মা?
মা তাঁকে দশ হাজার টাকা স্মার্ট পে কোরে স্ক্রিন শট্ পাঠায়। আর সঙ্গে লিখে পাঠান তাঁর খুব খারাপ লেগেছে এটা জেনে, এবার থেকে মাঝে মধ্যেই দশ হাজার করে টাকা পাঠাবে। এই নিয়ে যেন অভিমান আর না করে। সৌরভ টিভিনাইন বাংলাকে জানান, ‘ কেন যে অভিমান নিয়ে বলতে গেলাম খুব লজ্জা করছে। তবে ছোট বেলায় এতরকম টিফিন দেখে মনে হত আমারও যদি এমন টিফিন হয়, মাকে পাস্তা বানিয়ে দিতে বললে অবাক হয়ে বলতেন সেটা আবার কি? তাই এখন মা টাকা পাঠাচ্ছে। লজ্জা পেলেও ভালোই লাগছে। “
