AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পঞ্চায়েত সদস্যদের হাতে লক্ষ লক্ষ টাকা তুলে দিচ্ছেন তৃণমূল প্রধান, ভাইরাল ভিডিয়োয় শোরগোল মালদহে

পঞ্চায়েত সদস্যদের হাতে লক্ষ লক্ষ টাকা তুলে দিচ্ছেন তৃণমূল প্রধান, ভাইরাল ভিডিয়োয় শোরগোল মালদহে

Subhotosh Bhattacharya

| Edited By: সঞ্জয় পাইকার

Updated on: Jul 15, 2026 | 6:56 AM

Share

পঞ্চায়েত সদস্যরা যাতে তাঁর সমর্থনে থাকেন, তার জন্য টাকা দিচ্ছেন তৃণমূল প্রধান। মালদহের ভূতনির উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান অর্চনা মণ্ডলের টাকা দেওয়ার সেই ভিডিয়ো প্রকাশ্যে। নিজের হাতে প্রায় চার লক্ষ টাকা তুলে দিচ্ছেন ওই পঞ্চায়েতের সদস্য নাজমা বিবির স্বামী তৃণমূল নেতা মোস্তফা শেখের হাতে। পাশেই রয়েছেন আরও বেশ কয়েকজন তৃণমূল সদস্য। তাঁদের উপস্থিতিতে তৃণমূল প্রধান অর্চনা মণ্ডলের সমর্থনে এই সদস্যরা যেন থাকে তার জন্য এই টাকা দেওয়া হচ্ছে বলে ভিডিয়োতেই শোনা যাচ্ছে মোস্তফার মুখে। এই ভিডিয়ো ভাইরাল হতে ব্যাপক শোরগোল পড়েছে এলাকায়। প্রসঙ্গত, বিগত দুই মাস ধরে নিখোঁজ রয়েছেন উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্চনা মণ্ডল। তাঁর বিরুদ্ধে প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে টাকা আত্মসাৎ, বন্যা প্রাণের দুর্নীতি-সহ একাধিক অভিযোগ তুলে সরব হয়েছে মানিকচকের বিজেপির নেতৃত্ব। এমনকী মানিকচক ব্লক প্রশাসনের পক্ষ থেকে এই অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। এরপর থেকেই নিখোঁজ রয়েছেন অর্চনা মণ্ডল। এরই মধ্যে ভাইরাল এই ভিডিয়ো।

পঞ্চায়েত সদস্যরা যাতে তাঁর সমর্থনে থাকেন, তার জন্য টাকা দিচ্ছেন তৃণমূল প্রধান। মালদহের ভূতনির উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান অর্চনা মণ্ডলের টাকা দেওয়ার সেই ভিডিয়ো প্রকাশ্যে। নিজের হাতে প্রায় চার লক্ষ টাকা তুলে দিচ্ছেন ওই পঞ্চায়েতের সদস্য নাজমা বিবির স্বামী তৃণমূল নেতা মোস্তফা শেখের হাতে। পাশেই রয়েছেন আরও বেশ কয়েকজন তৃণমূল সদস্য। তাঁদের উপস্থিতিতে তৃণমূল প্রধান অর্চনা মণ্ডলের সমর্থনে এই সদস্যরা যেন থাকে তার জন্য এই টাকা দেওয়া হচ্ছে বলে ভিডিয়োতেই শোনা যাচ্ছে মোস্তফার মুখে। এই ভিডিয়ো ভাইরাল হতে ব্যাপক শোরগোল পড়েছে এলাকায়।

প্রসঙ্গত, বিগত দুই মাস ধরে নিখোঁজ রয়েছেন উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্চনা মণ্ডল। তাঁর বিরুদ্ধে প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে টাকা আত্মসাৎ, বন্যা প্রাণের দুর্নীতি-সহ একাধিক অভিযোগ তুলে সরব হয়েছে মানিকচকের বিজেপির নেতৃত্ব। এমনকী মানিকচক ব্লক প্রশাসনের পক্ষ থেকে এই অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। এরপর থেকেই নিখোঁজ রয়েছেন অর্চনা মণ্ডল। এরই মধ্যে ভাইরাল এই ভিডিয়ো।

Follow Us