Sourav Ganguly: মিষ্টির হাঁড়ি হাতে বিগ বসের ঘরের ভিতর ‘দাদা’ সৌরভ! দুর্গাপুজোয় কী ঘটবে?

Sourav Ganguly enters Bigg Boss Bengali house: এতদিন যাঁকে প্রতিযোগীরা কেবল স্ক্রিনেই দেখতে পেতেন, সেই সঞ্চালক সৌরভ গাঙ্গুলী এবার দূরত্বের প্রাচীর ভেঙে সোজা পা রাখতে চলেছেন বিগ বসের আসল ঘরে! ঘরের অন্দরে গিয়ে প্রতিযোগীদের মুখোমুখি হবেন খোদ ‘দাদা’।

Sourav Ganguly: মিষ্টির হাঁড়ি হাতে বিগ বসের ঘরের ভিতর দাদা সৌরভ! দুর্গাপুজোয় কী ঘটবে?

|

Oct 17, 2026 | 3:38 PM

উৎসবের মরসুমে ‘বিগ বস বাংলা’-র মঞ্চে বাজতে চলেছে জোরদার চমকের ঢাক! পুজোর বিশেষ সপ্তাহে দর্শকদের জন্য একের পর এক অবিশ্বাস্য টুইস্ট নিয়ে হাজির হতে চলেছে চ্যানেল কর্তৃপক্ষ। সবথেকে বড় চমক—এতদিন যাঁকে প্রতিযোগীরা কেবল স্ক্রিনেই দেখতে পেতেন, সেই সঞ্চালক সৌরভ গাঙ্গুলী এবার দূরত্বের প্রাচীর ভেঙে সোজা পা রাখতে চলেছেন বিগ বসের আসল ঘরে! ঘরের অন্দরে গিয়ে প্রতিযোগীদের মুখোমুখি হবেন খোদ ‘দাদা’।

সাম্প্রতিক সময়ে ঘরের অন্দরের সমীকরণ বেশ টালমাটাল। ব্যাক-টু-ব্যাক বিদায় নিয়েছেন একাধিক প্রতিযোগী। মিড-উইক এভিকশনে দীপেন্দু বিশ্বাসের সফর শেষ হওয়ার পর রবিবারের পর্বে বিদায় নেন অনুষ্কা। এর ওপর আচমকা শারীরিক অসুস্থতার কারণে শো ছাড়তে বাধ্য হন ঝিলম গুপ্তও। পর পর তিন সদস্যের বিদায়ে ঘরে যখন বিষাদের ছায়া, ঠিক তখনই খেলা জমাতে আসছে ডাবল ওয়াইল্ড কার্ড এন্ট্রি।

সদ্য প্রকাশ্যে আসা প্রোমো ঘিরে এখন নেটপাড়ায় জল্পনা তুঙ্গে। ঝাপসা ঝলক দেখে ভক্তদের ধারণা, নতুন দুই অতিথি হিসেবে ঘরে ঢুকছেন টলিউডের জনপ্রিয় জুটি সৌরভ দাস ও রণিতা দাস!

গত ৩০ আগস্ট সৌরভ গাঙ্গুলীর হাত ধরে পর্দা উঠেছিল ‘বিগ বস বাংলা’-র এই সিজনের। শুরুতেই ঘরে পা রেখেছিলেন ভরত কল, দুর্নিবার সাহা, সোনামণি সাহা, তনুশ্রী রায় দাস, মনামী ঘোষ, সৃজলা গুহ, নিরঞ্জন মণ্ডল প্রমুখ পরিচিত মুখেরা।

খেলার মাঝে ইতিপূর্বে ওয়াইল্ড কার্ড হিসেবে এন্ট্রি নিয়েছিলেন রাজবীর দে ও জীতু কামাল। এর মধ্যেই বিভিন্ন পর্বে বিদায় নিতে হয়েছে অনিন্দ্য সেনগুপ্ত, জয়িতা চ্যাটার্জি, অ্যালেক্সজান্দ্রা টেলর এবং সায়ক চক্রবর্তীকে। এবার পুজোয় সৌরভ-রণিতার জোড়া এন্ট্রি ঘরে নতুন কী উত্তেজনার পারদ চড়ায়, এখন সেটাই দেখার বিষয়!

Loading...
Unable to load recommendations.
Follow Us