দেব-ইধিকার রোম্যান্টিক গান প্রকাশ্যে, নায়ককে ‘আনফলো’ করলেন রুক্মিণী?

Dev-Rukmini: অনস্ক্রিন থেকে অফস্ক্রিন--- তাঁদের জুড়ি মেলা ভার। তাঁদের বন্ধুত্ব বহুদিনের । এক জন সফল অভিনেতা, প্রযোজক আবার সেই সঙ্গে রাজনীতিক। আর অন্য জন হলেন সুপার মডেল, সফল অভিনেত্রী। মাত্র সাত বছরের অভিনয় কেরিয়ারে মুম্বইয়েও কাজ করে ফেলেছেন। কথা হচ্ছে দেব এবং রুক্মিণী মৈত্রর। তাঁদের বিশেষ বন্ধুত্ব, প্রেমের কথা এখন আর কারও অজানা নেই।

দেব-ইধিকার রোম্যান্টিক গান প্রকাশ্যে, নায়ককে আনফলো করলেন রুক্মিণী?

| Edited By: উত্‍সা হাজরা

Dec 05, 2024 | 7:42 PM

অনস্ক্রিন থেকে অফস্ক্রিন— তাঁদের জুড়ি মেলা ভার। তাঁদের বন্ধুত্ব বহুদিনের । এক জন সফল অভিনেতা, প্রযোজক আবার সেই সঙ্গে রাজনীতিক। আর অন্য জন হলেন সুপার মডেল, সফল অভিনেত্রী। মাত্র সাত বছরের অভিনয় কেরিয়ারে মুম্বইয়েও কাজ করে ফেলেছেন। কথা হচ্ছে দেব এবং রুক্মিণী মৈত্রর। তাঁদের বিশেষ বন্ধুত্ব, প্রেমের কথা এখন আর কারও অজানা নেই। দুই পরিবারও খুবই ঘনিষ্ঠ। তাঁদের ইনস্টাগ্রাম, ফেসবুকে ঢুঁ দিলে দেখা যাচ্ছে একগুচ্ছ ছবি। তা সে পরস্পরের জন্মদিন হোক কিংবা পারিবারিক কোনও অনুষ্ঠান। বুধবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সবের উদ্বোধনী অনুষ্ঠানেও একই মঞ্চে হাসিমুখে দেখা গিয়েছে তাঁদের। কিন্তু ২৪ ঘণ্টা কাটতে না কাটতে একী কাণ্ড! ইনস্টাগ্রাম থেকে নিজের প্রিয় বন্ধু, সঙ্গী দেবকে আনফলো করলেন রুক্মিণী। সে কথা নজরে আসার পর থেকেই উঠছে প্রশ্ন। আচমকা কী ঘটল যে নিজের ইনস্টাগ্রাম থেকে আনফলো করলেন রুক্মিণী?

নেহাতই যে টেনকনিক্যাল সমস্যা সেটা ভেবে নেওয়া যেতেই পারে। কারণ, অধিকাংশ সময়ই তারকারা নিজেদের সোশ্যালমিডিয়া প্রোফাইল নিজেরা হ্যান্ডেল করেন না। অনেক সময় সহকারীরাই নায়ক-নায়িকাদের সমাজমাধ্যমের পাতায় কখন কোথায় কী যাবে তা ঠিক করেন। এই ফলো, আনফলোর বিষয়টি প্রকাশ্যে আসা মাত্রই রুক্মিণী জানিয়েছেন,তাঁর প্রোফাইল বেশির ভাগ সময়ই দেখে তাঁর টিম। তাই আচমকা কী ঘটেছে তিনি বুঝতে পারছেন না। হতে পারে পুরোটাই টেকনিক্যাল সমস্যা। উল্লেখ্য, এই মুহূর্তে দেব এবং রুক্মিণী নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। ডিসেম্বরেই আসতে চলেছে দেবের ‘খাদান’ছবিটি। যে ছবিতে অভিনেত্রী ইধিকা পালের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই জুটির একটি রোম্যান্টিক গানও। অন্য দিকে রুক্মিণীর ঝুলিতেও একগুচ্ছ ছবি। সদ্য ঘোষণা হয়েছে তাঁর নতুন ছবি ‘হাঁটি হাঁটি পা পা’। এছাড়াও বিনোদিনী চরিত্রে তাঁকে দেখার অপেক্ষায় দর্শক।

Loading...
Unable to load recommendations.
Follow Us