AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

নতুন বছরে বড় চমক শ্রদ্ধা ভক্তদের, আসছে ‘স্ত্রী ৩’

২০২৫ সালের শুরুতেই দারুণ চমক। আসতে চলেছে 'স্ত্রী ৩'। ২০২৪ সালের অগস্টে মুক্তি পেয়েছিল 'স্ত্রী'-এর সিক্যুয়েল। ছবি মুক্তির অল্প সময়ের মধ্যেই ৫০ কোটি টাকার ছবি বক্সঅফিসে লাভ করেছিল ৫০০ কোটি টাকা। এবার আসতে চলেছে সেই ফ্র্যাঞ্চাইজির নতুন কাহিনি।

নতুন বছরে বড় চমক শ্রদ্ধা ভক্তদের, আসছে 'স্ত্রী ৩'
| Edited By: | Updated on: Jan 02, 2025 | 10:03 PM
Share

২০২৫ সালের শুরুতেই দারুণ চমক। আসতে চলেছে ‘স্ত্রী ৩’। ২০২৪ সালের অগস্টে মুক্তি পেয়েছিল ‘স্ত্রী’-এর সিক্যুয়েল। ছবি মুক্তির অল্প সময়ের মধ্যেই ৫০ কোটি টাকার ছবি বক্সঅফিসে লাভ করেছিল ৫০০ কোটি টাকা। এবার আসতে চলেছে সেই ফ্র্যাঞ্চাইজির নতুন কাহিনি। ২০২৫ সালের দ্বিতীয় দিনেই নতুন ঘোষণা করে সবাইকে রীতিমতো চমকে দিলেন নির্মাতারা। শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও অভিনীত এই সিনেমায় এবার কোন ভূত ভয় দেখাবে দর্শককে। ‘স্ত্রী ২’ ছবিতে অক্ষয় কুমারকে যে অবতারে দেখা গিয়েছিল তৃতীয় কাহিনিতেও কি তাঁকে সে ভাবে দেখা যাবে সেই প্রশ্নই সকলের মনে।

নির্মাতাদের ঘোষণা অনুযায়ী, ২০২৭ সালের ১৩ আগস্ট মুক্তি পাবে এই এই শ্রদ্ধা-রাজকুমারের ছবি। তবে এবারও পরিচালকের আসনে অমর কৌশিকই থাকছেন কিনা? সেই উত্তর এখনও অধরা। তবে শুধু ‘স্ত্রী ৩’ নয়, দীনেশ বিজনের ম্যাডক ফিল্মস-এর তরফে ২ জানুয়ারি আরও একগুচ্ছ সিনেমার ঘোষণা করা হয়েছে। সেই তালিকায় বরুণ ধাওয়ানের ‘ভেড়িয়া ২’ ছবিও রয়েছে। উল্লেখ্য, ‘স্ত্রী ২’ ছবিতে ‘ভেড়িয়া’-কে যুক্ত করে ভুতূড়ে ব্রহ্মাণ্ড তৈরি করা চেষ্টা করেছিল। সেই ছোঁয়া সিক্যুয়েলেও থাকবে কিনা তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। সেই সঙ্গে প্রযোজনা সংস্থার তরফে সমস্ত হরর কমেডি ঘরানার ছবিও ঘোষণা করা হয়েছে। ২০২৭ সালের আগস্টে ‘স্ত্রী ৩’র পাশাপাশি ২৪ ডিসেম্বর মুক্তি পাবে ‘মুঞ্জিয়া’র সিক্যুয়েল ‘মহা মুঞ্জিয়া’। আর ২০২৮ সালেও দু দুটো রিলিজ রয়েছে প্রযোজক দীনেশ বিজনের তরফে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?