বিয়ের আগে ভোলবদল! চমকে দিতে কী করলেন কাঞ্চন-প্রিয়া?

হুট করেই বিয়েটা করে ফেলেছেন শ্রীময়ী চট্টরাজ ও কাঞ্চন মল্লিক। এর আগে টিভিনাইন বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে শ্রীময়ী জানিয়েছিলেন, আগে থেকে কিছুই জানতেন না তিনি। কাঞ্চন তাঁকে ১৪ ফেব্রুয়ারি, প্রেমদিবসের দিন বিয়ের প্রস্তাব দেন।

বিয়ের আগে ভোলবদল! চমকে দিতে কী করলেন কাঞ্চন-প্রিয়া?
কাঞ্চন মল্লিক ও শ্রীময়ীImage Credit source: Facebook

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

Feb 28, 2024 | 7:56 AM

আইনি বিয়ে সারা হয়ে গিয়েছে, আনুষ্ঠানিক বিয়ের বাকি আর মাত্র কয়েকটা দিন। কলকাতার পাঁচতারায় বসছে কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের বিয়ের আসর। বিয়েতে আমন্ত্রিত হাতেগোনা। টলিউডের চেনামুখ নেই বললেই চলে। শেষ মুহূর্তে সব ঠিক হওয়ার কারণে দম ফেলার ফুরসৎ নেই দু’জনেরই। তবে প্রথম বার জীবনের অন্যতম বড় সিদ্ধান্তে নিজেকে একটু ভাল না বাসলে চলে? তাই কয়দিন আগে থেকেই নিজেকে ভালবাসায় মেতে উঠলেন শ্রীময়ী। হাজির হলেন পার্লার। নকল নখ লাগানো থেকে শুরু করে ম্যানিকিওর, পেডিকিওর– বাদ গেল না কিছুই। এর আগে কাঞ্চন জানিয়েছিলেন, বিয়ে নিয়ে খুব যে বাড়াবাড়ি তিনি করতে চান এমনটা নয়, তবে শ্রীময়ীর এটি প্রথম বিয়ে, তাই একজন ২৬ বছরের মেয়ের বিয়ে নিয়ে যে যে উত্তেজনা থাকে সেই সবটা যেন সে মেটাতে পারে সেদিকে খেয়াল রাখবেন তিনি। যেমনটা বলেছিলেন, ঠিক তেমন কথাই রেখেছেন কাঞ্চন। নিজেকে যত্নের কোনও ত্রুটি রাখছেন না নববধূ।

হুট করেই বিয়েটা করে ফেলেছেন শ্রীময়ী চট্টরাজ ও কাঞ্চন মল্লিক। এর আগে টিভিনাইন বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে শ্রীময়ী জানিয়েছিলেন, আগে থেকে কিছুই জানতেন না তিনি। কাঞ্চন তাঁকে ১৪ ফেব্রুয়ারি, প্রেমদিবসের দিন বিয়ের প্রস্তাব দেন। সারা বাড়ি সাজানো হয় বেলুন দিয়ে। না করতে পারেননি তিনি। কাঞ্চনের প্রস্তাবে জানান সম্মতি। আপাতত আর কিছু দিনের অপেক্ষা, আইনি মতে হয়েই গিয়েছেন কাঞ্চনের স্ত্রী। এবার শুধু অনুষ্ঠানটাই বাকি।

 

Follow Us