বিধানসভা নির্বাচনে টিকিট পেলেন না কাঞ্চন, কী বলছেন শ্রীময়ী?
উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক এবার বিধানসভা নির্বাচনে লড়ছেন না। তাঁর স্ত্রী, অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করেছিল TV9 বাংলা। শ্রীময়ী বললেন, ''কাঞ্চন অনেক দিন ধরেই এই সিদ্ধান্তটা জানত। কাঞ্চনের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগতভাবে কথা হয়েছিল। কী কথা হয়েছিল, সেটা বলছি না। সেটা ওদের একান্ত ব্যক্তিগত ব্যাপার।

উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক এবার বিধানসভা নির্বাচনে লড়ছেন না। তাঁর স্ত্রী, অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করেছিল TV9 বাংলা। শ্রীময়ী বললেন, ”কাঞ্চন অনেক দিন ধরেই এই সিদ্ধান্তটা জানত। কাঞ্চনের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগতভাবে কথা হয়েছিল। কী কথা হয়েছিল, সেটা বলছি না। সেটা ওদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। কাঞ্চনের এই সিদ্ধান্তটাকে সমর্থন করি। কাঞ্চন অনেক দিন ধরেই বলছিল, যাঁরা এই ব্যাপারে বেশি অভিজ্ঞ, তাঁদের নির্বাচনে লড়া উচিত। ও মন থেকে চাইছিল না। ও মন থেকে চাইছিল না বলেই, আমি এই সিদ্ধান্তটাকে সমর্থন করি।”
এই মুহূর্তে কাঞ্চন মল্লিকের অভিনয়ের ব্যস্ততা অনেকটাই। সঙ্গে শ্রীময়ী মেগা ধারাবাহিকে কাজ করছেন। তাঁদের মেয়ের বয়স কম। সেই নিরিখে কাঞ্চন যে নির্বাচনে লড়ছেন না, সেটাই কি ভালো হয়েছে? শ্রীময়ীর উত্তর, ”কাঞ্চনের অভিনয়ের ব্যস্ততার পাশাপাশি এই কাজটা সাজাতে একটু সমস্যা হচ্ছিল। কাঞ্চন যে বিধায়ক ছিল, সেটাও কিন্তু খুব ভালো ছিল।
কারণ ২০২১ থেকে অনেক ঘাত-প্রতিঘাতের মধ্য়ে দিয়ে কাঞ্চন গিয়েছে, ব্যক্তিগত জীবনে। সব সময়ে দিদি কাঞ্চনকে সমর্থন করেছেন। সেটা প্রকাশ্যে না বললেও, বিষয়টা সেরকমই। এটা ওঁর কাছে পাওনা। কাঞ্চনকে সব সময়ে প্রাক্তন বিধায়ক বলে চিহ্নিত করা হবে। এটা আমাদের কাছে গর্বের। তবে রাজনীতি নিয়ে ওঁর আলাদা করে পড়াশোনা নেই। ওঁর পরিবারের কেউ রাজনীতিতে নেই। বরং ও অভিনয় করতেই সবচেয়ে ভালোবাসে। সেই নিরিখে এটাই বলব, ওঁর সিদ্ধান্তকে আমি সমর্থন করি।”
