AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘এভাবে প্রচারের আলোয় আসা যায় না’, এবার শ্রীলেখাকে আক্রমণ শ্রীময়ীর?

Kanchan Marriage: সকাল থেকেই এই গোটা ঘটনা নিয়ে কার্যত চুপই ছিলেন শ্রীময়ী। তবে রাত বাড়তেই একটি ভিডিয়ো বার্তা শেয়ার করেছেন তিনি। ভিডিয়ো বার্তার একাধিক বার 'কুকুর প্রেমী', কুকুরের মা ইত্যাদি শব্দবন্ধ ব্যবহার করে আদপে শ্রীলেখা মিত্র ও তথাগতকেই টার্গেট করলেন শ্রীময়ী?

'এভাবে প্রচারের আলোয় আসা যায় না', এবার শ্রীলেখাকে আক্রমণ শ্রীময়ীর?
এবার শ্রীলেখাকে আক্রমণ শ্রীময়ীর?
| Updated on: Mar 07, 2024 | 9:54 PM
Share

৬ মার্চ কলকাতার এক ঐতিহাসিক লোকেশনে বিয়ের রিসেপশন উপলক্ষে পার্টি দিয়েছেন সদ্য-বিবাহিত দম্পতি অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিক এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। সেই রিসেপশন পার্টিতে আমন্ত্রিত ছিল টলিউড ইন্ডাস্ট্রি। তাঁর বিয়ের রিসেপশনের পার্টিতে ঢোকার মুখে একটি লেখার ছবি (প্ল্যাকার্ড) ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কাঞ্চন-শ্রীময়ীর বিয়ের ছবি-দেওয়া ওই প্ল্যাকার্ডে লেখা, “Please! Press And Personal Securities And Drivers Are Not Allowed. Inconvenience Is Regretted.” যাঁর বাংলা তর্জমা করলে দাঁড়ায়, “প্লিজ়! সংবাদমাধ্যম, ব্যক্তিগত নিরাপত্তারক্ষী এবং গাড়ির চালকদের প্রবেশ নিষিদ্ধ…”। নিরাপত্তারক্ষী ও চালককে ‘নট অ্যালাউড’ (‘not allowed’)-এর তালিকায় রাখার ছবিকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় অভিনেতা-বিধায়কের আচরণকে তীব্র ধিক্কার জানিয়েছেন নেটিজ়েনদের একটা বড় অংশ। শুধু নেটিজেনই নন, প্রতিবাদে মুখর হন শ্রীলেখা মিত্র, জিতু কামাল, তথাগত মুখোপাধ্যায়সহ তারকাও। শ্রীলেখা লেখেন, “…ব্রিটিশ শাসন চলাকালীন বিভিন্ন ক্লাবে লেখা থাকত INDIAN AND DOGS ARE NOT ALLOWED। অর্থাৎ, ভারতীয় এবং কুকুরদের প্রবেশ নিষিদ্ধ। আমার এটা দেখা সেই কথাই মনে হল। বাকি আপনাদের অভিমত… পরিশেষে একটাই কথা আমি বলব CLASS MATTERS, ক্লাস ম্যাটার্স।”

সকাল থেকেই এই গোটা ঘটনা নিয়ে কার্যত চুপই ছিলেন শ্রীময়ী। তবে রাত বাড়তেই একটি ভিডিয়ো বার্তা শেয়ার করেছেন তিনি। ভিডিয়ো বার্তার একাধিক বার ‘কুকুর প্রেমী’, কুকুরের মা ইত্যাদি শব্দবন্ধ ব্যবহার করে আদপে শ্রীলেখা মিত্র ও তথাগতকেই টার্গেট করলেন শ্রীময়ী? নাম না করেই করলেন আক্রমণ? অন্তত তেমনটাই মনে করছেন, নেটিজেনদের একটা বড় অংশ।

ঠিক কী বলেছেন শ্রীময়ী?

“অনেক অভিনেতা ও অভিনেত্রী বলছেন, “ব্রিটিশকালে লেখা হত ইন্ডিয়ানস আর ডগস আর নট অ্যালাওড”। ভারতীয় ও কুকুরদের প্রবেশ নিষেধ? আপনারা কার সঙ্গে তুলনা করছেন? আপনারা নিরাপত্তারক্ষী ও ড্রাইভারের সঙ্গে তুলনা করছেন? মানুষের সঙ্গে কুকুরের তুলনা করছেন? আমাদের কাছে সবাই মানুষ। আমরা অভিনয় করি মানে লাইমলাইটে থাকি মানে এটা নয় যে ঝাড়ুদার তিনি মানুষ নন! আপনারা কোন টার্গেট পয়েন্ট থেকে বলছেন, সেটা জানতে চাই না। কারণ, আপনাদের কথায় জীবন চলে না, কিন্তু নিজের রুচিবোধের পরিচয় দিন না।”

আর যারা বলছেন, তাঁদেরই তো দেখা যায় কুকুর প্রেমী, কুকুরের মা এই সব নিয়ে আওয়াজ তুলতে। আর আপনারাই কুকুরকেই ছোট করছেন? তাহলে আপনারা কোন দিকে দাঁড়াচ্ছেন? এগুলো করবেন না। এভাবে প্রচারের আলোয় আসা যায় না।”

শ্রীময়ী নিজের বক্তব্য রেখেছেন বটে তবে নেটিজেনদের একটা বড় অংশের মতে, “যা করেছেন তা ঢাকতেই উল্টো আক্রমণ করছেন আপনি।” অনেকেই পরামর্শ দিয়েছেন ক্ষমা চাওয়ারও। তা অবশ্য শ্রীময়ী চেয়েছেনও। তাঁদের কথায় খারাপ লেগে থাকলে ক্ষমা চেয়ে অভিনেত্রী বলেন, “কাউকে আঘাত দেওয়ার উদ্দেশ্য ছিল না।”

Follow Us
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?