Shah Rukh Khan: ৬১ তম জন্মদিনে ভক্তদের সঙ্গে দেখা করবেন না শাহরুখ! কারণ কী?

SRK Birthday: ২ নভেম্বর শাহরুখ খানের ৬১তম জন্মদিন। তবে এবার ভক্তদের সঙ্গে চিরাচরিত দেখা-সাক্ষাৎ হচ্ছে না কিং খানের। জন্মদিনের এত বছরের অভ্যাস ত্যাগ করলেন শাহরুখ? কেন এই সিদ্ধান্ত নিলেন তিনি? রইল আসল কারণ।

Shah Rukh Khan: ৬১ তম জন্মদিনে ভক্তদের সঙ্গে দেখা করবেন না শাহরুখ! কারণ কী?
কেন এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি?Image Credit source: tv9 network

Oct 28, 2026 | 10:17 AM

শাহরুখ খান (Shah Rukh Khan) মানেই ভক্তদের কাছে এক অদ্ভুত উন্মাদনা। ২ নভেম্বর দিনটা তাঁদের কাছে কোনও উৎসবের চেয়ে কম নয়। মন্নতের বাইরে ব্যারিকেড, উপচে পড়া ভিড় আর সবার চোখ ওই ব্যালকনির দিকে। কখন তিনি আসবেন, আর দু’হাত ছড়িয়ে সেই আইকনিক পোজ দেবেন! কিন্তু এবার মন খারাপ করা খবর। ৬১তম জন্মদিনে ভক্তদের সঙ্গে দেখা হচ্ছে না কিং খানের। কেন এমন সিদ্ধান্ত? জেনে নিন আসল কারণ।

কেন এই বছর শাহরুখ দর্শন হবে না ভক্তদের?

জানা গিয়েছে, এবছর নিজের জন্মদিনে মুম্বইতেই থাকছেন না শাহরুখ। আগামী মেগা প্রজেক্ট ‘কিং’ (King)-এর একটি বিশেষ গানের শুটিংয়ের জন্য তিনি সোজা উড়ে যাচ্ছেন লন্ডনে। দিন কয়েক আগেই মুম্বইয়ের স্টুডিওতে দীপিকা পাড়ুকোনের সঙ্গে একটি গ্র্যান্ড গানের শুটিং সেরেছেন। এবার বিদেশের পালা। কাজের প্রতি তাঁর এই ডেডিকেশনের জন্যই এবছর ফ্যানদের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিট বাতিল করতে বাধ্য হয়েছেন তিনি।

গত দু’বছর ধরেই মন্নতের বাইরে বারান্দায় এসে হাত নাড়তে দেখা যায়নি তাঁকে। কারণ, তাঁর সাধের বাড়ি মন্নতে জোরকদমে সংস্কারের কাজ চলছে। তাই তিনি সাময়িকভাবে অন্য জায়গায় থাকছেন। তবে গত দু’বছর বাল গন্ধর্ব রঙ্গ মন্দিরে ভক্তদের সঙ্গে স্পেশাল ইভেন্ট করেছিলেন তিনি। সেখানে সংবাদমাধ্যমের প্রবেশ নিষেধ ছিল, শুধু ভক্তদের সঙ্গে সময় কাটিয়েছিলেন তিনি। কিন্তু এবার তিনি দেশেই থাকছেন না।

ভক্তদের জন্য বড় সুখবর

তবে একেবারে নিরাশ হওয়ার কোনও কারণ নেই। আগামী ২৪ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ‘কিং’। সূত্রের খবর, ছবি মুক্তির ঠিক আগেই ভক্তদের জন্য একটি মেগা ইভেন্টের আয়োজন করবেন তিনি। সেখানেই জমিয়ে আড্ডা হবে প্রিয় তারকার সঙ্গে।

সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ‘কিং’ ছবিটি নিয়ে এমনিতেই উত্তেজনা তুঙ্গে। শাহরুখের সঙ্গে এই ছবিতে স্ক্রিন শেয়ার করছেন মেয়ে সুহানা খান। সঙ্গে রয়েছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন এবং অনিল কাপুর। তাই জন্মদিনে দেখা না হলেও, বড়দিন যে জমজমাট হতে চলেছে তা বলাই বাহুল্য।

Loading...
Unable to load recommendations.
Follow Us