AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কিনারা হয়নি ভাইয়ের মৃত্যুর, সিবিআই কী করছে? মোদীকে প্রশ্ন সুশান্তের দিদির

Sushant Singh Rajput: সুশান্তের মৃত্যু উদ্ঘাটনের জন্য সিবিআইকে তলব করা হয়েছিল। সুশান্তের তৎকালীন প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর করেছিল পরিবার। সেই রিয়া জেল থেকে বেরিয়েও এসেছেন, কিন্তু কোনও উত্তরই পায়নি সুশান্তের পরিবার। সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে পোস্ট করেছেন সুশান্তের দিদি শ্বেতা। বিষয়টিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইছেন তিনি।

কিনারা হয়নি ভাইয়ের মৃত্যুর, সিবিআই কী করছে? মোদীকে প্রশ্ন সুশান্তের দিদির
সুশান্ত সিং রাজপুত।
| Updated on: Mar 14, 2024 | 11:10 AM
Share

২০২০ সালের ১৪ জুন দুপুরে আসে দুঃসংবাদ। সেদিনটা ছিল রবিবার। অনেকের ভাত খাওয়া বন্ধ হয়ে গিয়েছিল সেই রবিবারের দুপুরে। জানা গিয়েছিল, বান্দ্রার ভাড়াবাড়ি থেকে উদ্ধার হয়েছে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। সেই ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দেয়, বিশেষ করে বলিউডকে। একের পর এক আন্দোলন চলতে থাকে তারপর থেকে। বলিউডে নেপোটিজ়ম, স্বজনপোষণ, অভিনেতাদের মাদক সেবন– ইত্যাদি প্রসঙ্গ নিয়ে নানা তারকা নানা কথা বলেন। তাবড়-তাবড় অভিনেতা-পরিচালক-প্রযোজকেরা কোণঠাসা হয়েছিলেন সেই সময়। কিন্তু যে বিষয়টির আজও সমাধান হয়নি, তা হল সুশান্তের মৃত্যুর রহস্য এখনও ভেদ হয়নি। একাংশ যদিও সেই মৃত্যুকে আত্মহত্যাই বলে ধরে নিয়েছেন, কিন্তু সমাজের একটা বড় অংশ সেই মৃত্যুকে ষড়যন্ত্র মনে করেন। বিশেষ করে সুশান্তের পরিবারের লোকজন এবং তাঁর অগুনতি অনুরাগী। সুশান্তের মৃত্যুর ৪৫ সপ্তাহ কেটে গিয়েছে। কিন্তু কিনারা হয়নি। তাই নিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আর্জি দিয়েছেন সুশান্তের দিদি শ্বেতা।

সুশান্তের মৃত্যু উদ্ঘাটনের জন্য সিবিআইকে তলব করা হয়েছিল। সুশান্তের তৎকালীন প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর করেছিল পরিবার। সেই রিয়া জেল থেকে বেরিয়েও এসেছেন, কিন্তু কোনও উত্তরই পায়নি সুশান্তের পরিবার। সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে পোস্ট করেছেন সুশান্তের দিদি শ্বেতা। বিষয়টিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইছেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে সুশান্তের দিদি শ্বেতার পোস্ট:

“৪৫ মাস কেটে গেল আমার ভাই সুশান্ত সিং রাজিপুত প্রয়াত। এখনও পর্যন্ত আমরা কোনও উত্তর পাইনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের সিবিআই তদন্তের ফলাফল জানান। সুশান্তর মৃত্যুর বিচার চাইছি আমরা।” কেবল সুশান্তের পরিবার নন, তাঁর অগুনতি অনুরাগী এই মৃত্যুর বিচার চাইছেন। সোশ্য়াল মিডিয়া নিয়ত পোস্ট করতে থাকেন তাঁরা। প্রধানমন্ত্রী কী করেন, সেটাই দেখতে চাইছেন তাঁরা।

Follow Us
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
বিস্তর অভিযোগ, ধরা পড়ার ভয়ে কোন গর্তে লুকিয়ে জাহাঙ্গির খান?
বিস্তর অভিযোগ, ধরা পড়ার ভয়ে কোন গর্তে লুকিয়ে জাহাঙ্গির খান?
মেয়র পদে ফিরহাদের পদত্যাগের পরই পুরবোর্ড ভাঙা নিয়ে জল্পনা
মেয়র পদে ফিরহাদের পদত্যাগের পরই পুরবোর্ড ভাঙা নিয়ে জল্পনা
এ কী অবস্থা! মেঝে থেকে ছাদ অবধি শুধুই ত্রিপল আর ত্রিপল!
এ কী অবস্থা! মেঝে থেকে ছাদ অবধি শুধুই ত্রিপল আর ত্রিপল!