ঐশ্বর্যই নাকি জিতবেন! অঝোরে কাঁদছেন সুস্মিতা…বড় সত্যি সামনে এল

পরিচালক প্রহ্লাদ কক্কর ১৯৯৪ সালের মিস ইন্ডিয়া প্রতিযোগিতার সময় অভিনেত্রী সুস্মিতা সেনকে অঝোরে কাঁদতে দেখেছিলেন বলে স্মরণ করেছেন। কারণ সুস্মিতার বিশ্বাস ছিল যে প্রতিযোগিতাটিতে ঐশ্বর্য রাইকে জিতিয়ে দেওয়ার বন্দোবস্ত করা হয়েছিল। এক সাক্ষাৎকারে প্রহ্লাদ কক্কর সুস্মিতা ও ঐশ্বর্যের মধ্যে প্রতিযোগিতা নিয়ে কথা বলেন। সুস্মিতা ও ঐশ্বর্য ১৯৯৪ সালের মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় একসঙ্গে অংশ নিয়েছিলেন এবং পরে যথাক্রমে মিস ইউনিভার্স ও মিস ওয়ার্ল্ড খেতাব জয় করেন।

ঐশ্বর্যই নাকি জিতবেন! অঝোরে কাঁদছেন সুস্মিতা...বড় সত্যি সামনে এল

| Edited By: Bhaswati Ghosh

Oct 23, 2025 | 10:24 AM

পরিচালক প্রহ্লাদ কক্কর ১৯৯৪ সালের মিস ইন্ডিয়া প্রতিযোগিতার সময় অভিনেত্রী সুস্মিতা সেনকে অঝোরে কাঁদতে দেখেছিলেন বলে স্মরণ করেছেন। কারণ সুস্মিতার বিশ্বাস ছিল যে প্রতিযোগিতাটিতে ঐশ্বর্য রাইকে জিতিয়ে দেওয়ার বন্দোবস্ত করা হয়েছিল। এক সাক্ষাৎকারে প্রহ্লাদ কক্কর সুস্মিতা ও ঐশ্বর্যের মধ্যে প্রতিযোগিতা নিয়ে কথা বলেন। সুস্মিতা ও ঐশ্বর্য ১৯৯৪ সালের মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় একসঙ্গে অংশ নিয়েছিলেন এবং পরে যথাক্রমে মিস ইউনিভার্স ও মিস ওয়ার্ল্ড খেতাব জয় করেন।

প্রহ্লাদ জানান, প্রতিযোগিতার সময় চেঞ্জিং রুমের এক কোণে কাঁদতে থাকা সুস্মিতা তাঁকে কী বলেছিলেন। তিনি বলেন, “একদিন প্রতিযোগিতার মাঝামাঝি, সুস্মিতা চেঞ্জিং রুমের এক কোণে অঝোরে কাঁদছিল। আমি তাঁর কাছে গেলাম। যদিও আমি প্রতিদ্বন্দ্বী দলের লোক ছিলাম, তবুও আমি তাঁর কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম কী হয়েছে। তখন সে বলল, ‘সব কিছু ঠিক করা আছে। সব কিছু সাজানো। আমরা এখানে কী করছি, তা নিজেরাও জানি না।’ আমি জানতে চাইলে সে বুঝিয়ে বলল যে ঐশ্বর্য বড় মডেল, আর তাঁকেই বিজয়ী ঘোষণা করা হবে!”

প্রহ্লাদ জানান, তিনি সুস্মিতাকে বিচারক সিমোন টাটার ভূমিকা সম্পর্কে পরামর্শ দেন এবং বিচার প্রক্রিয়ার ন্যায়বিচারের উপর আস্থা রাখতে বলেন। পাশাপাশি তিনি ব্যাখ্যা করেন কীভাবে শেষ পর্যন্ত সুস্মিতা ঐশ্বর্যকে হারিয়ে মুকুট জিতেছিলেন।  তিনি বলেন, “প্রতিযোগিতাটা খুবই কঠিন ছিল। দু’ জনেই ছিলেন সুন্দর। কিন্তু ঐশ্বর্য হোঁচট খেয়েছিলেন। শেষ পর্যন্ত প্রশ্নোত্তর পর্ব রাখা হয়, কারণ বিচারকরা সিদ্ধান্ত নিতে পারছিলেন না। সুস্মিতার উত্তর ছিল অনেক বেশি আত্মবিশ্বাসী ও স্থির, যেখানে ঐশ্বর্যের উত্তর কিছুটা দুর্বল ছিল। শেষ রাউন্ডে সুস্মিতা জেতেন। খুব কাছাকাছি লড়াই ছিল।”

অবশেষে ১৯৯৪ সালে সুস্মিতা মিস ইন্ডিয়া খেতাব জেতেন এবং ঐশ্বর্য রাই হন প্রথম রানার-আপ। একই বছর সুস্মিতা মিস ইউনিভার্সের মুকুট জেতেন। তিনি ১৯৯৬ সালে ‘দস্তক’-এর মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন।

Follow Us