Swara Bhasker: হাসপাতালে স্বরা ভাস্কর, কী হয়েছে অভিনেত্রীর?
Swara Bhasker Hospitalised: কেবল স্বরাই নন, ‘বালিকা বধূ’ ধারাবাহিক খ্যাত জনপ্রিয় অভিনেত্রী অভিকা গোরও ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। অভিকার স্বামী মিলিন্দ চান্দওয়ানি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা শেয়ার করে অভিনেত্রীর শারীরিক পরিস্থিতির কথা জানিয়েছেন।

হাসপাতালে ভর্তি হলেন বলিউড অভিনেত্রী ও সমাজকর্মী স্বরা ভাস্কর। জানা গিয়েছে, স্বরা ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইনস্টাগ্রামে পোস্ট করে ভক্তদের সঙ্গে নিজের এই স্বাস্থ্যের আপডেট ভাগ করে নিয়েছেন অভিনেত্রী নিজেই।
ইনস্টাগ্রাম স্টোরিতে হাসপাতালের বেড থেকে নিজের একটি ছবি পোস্ট করে স্বরা লেখেন, “বেশ দ্রুত পরিস্থিতি বদলে গেল। ডেঙ্গি আক্রান্ত হয়ে শেষমেশ হাসপাতালেই ঠাঁই!” ছবিতে তাঁকে হাসপাতালের পোশাকে শায়িত অবস্থায় দেখা গিয়েছে।

অন্যদিকে, কেবল স্বরাই নন, ‘বালিকা বধূ’ ধারাবাহিক খ্যাত জনপ্রিয় অভিনেত্রী অভিকা গোরও ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। অভিকার স্বামী মিলিন্দ চান্দওয়ানি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা শেয়ার করে অভিনেত্রীর শারীরিক পরিস্থিতির কথা জানিয়েছেন। মিলিন্দ জানান, অসুস্থতা সত্ত্বেও কাজের প্রতি চরম নিষ্ঠা দেখিয়ে শুটিং চালিয়ে গিয়েছিলেন অভিকা।
ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে মিলিন্দ প্রকাশ করেন, গত পাঁচ দিন ধরে তীব্র জ্বরে ভুগছিলেন অভিকা। কিন্তু পূর্ব প্রতিশ্রুতি রাখতে শরীর খারাপ নিয়েই টানা কাজ করে যাচ্ছিলেন তিনি। অবশেষে ডেঙ্গি পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পরই শুটিং বন্ধ রেখে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন অভিকা।
