‘কে কোথায় যাচ্ছে…’, কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক শশী পাঁজার রাজনৈতিক অবস্থান নিয়ে গত কয়েকদিন ধরে নানা জল্পনা চলছে। এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে শশী পাঁজার ঘনিষ্ঠতার জেরে জল্পনা বাড়ছে। এই নিয়ে প্রশ্ন করা হলে রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, “কে কোথায় যাচ্ছে, কোথায় আসছে, আমি সত্যিই ইন্টারেস্টেড নই। আমরা যারা মুখ্যমন্ত্রীর টিমে আছি, সারাদিন সাধারণ মানুষের সঙ্গে কথা বলছি। কোথায় কী উন্নয়ন করা যায়। কোথায় ফ্লাইওভার করা যায়। ২০২৭ সালের মধ্যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটা করতে হবে রাজ্যজুড়ে। কাজের চাপে মাথা তোলা যাচ্ছে না। কে অন্য দলে যাচ্ছে, কে নতুন দল করছে, কে আবার নতুন লোগো ডিজাইন করছে, এতে আমাদের কোনও সময় নেই।”