Swara Bhasker: ‘মোটা’, ‘মোষ’, ‘হাতি’… মা হওয়ার পর শুনেছেন সবই! এবার যা করলেন স্বরা, নজর কাড়ল সকলের

Swara Bhasker Body Shaming: মা হওয়ার পর ওজন বেড়েছে। আর সেই কারণে গত ৩ বছর ধরে তীব্র কটাক্ষের শিকার হয়েছেন স্বরা ভাস্কর। তবে এ বার এমন এক কাণ্ড ঘটালেন, যা দেখে নিন্দুকদের মুখে কুলুপ! কীভাবে ট্রোলারদের জবাব দিলেন তিনি?

Swara Bhasker: ‘মোটা’, ‘মোষ’, ‘হাতি’... মা হওয়ার পর শুনেছেন সবই! এবার যা করলেন স্বরা, নজর কাড়ল সকলের
কী বলেছেন অভিনেত্রী?

Sep 28, 2026 | 9:28 AM

সন্তান জন্ম দেওয়ার পর মেয়েদের শরীরে বেশ কিছু পরিবর্তন আসে। ওজন বাড়ে। এটাই খুব স্বাভাবিক একটা নিয়ম। কিন্তু সোশাল মিডিয়ায় কিছু মানুষের ধারণা, নায়িকাদের বুঝি ওজন বাড়তে নেই! মা হওয়ার পর ভারী চেহারা নিয়ে প্রকাশ্যে এলেই শুরু হয়ে যায় কটাক্ষ। গত তিন বছর ধরে ঠিক এই পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর (Swara Bhasker)। তবে চুপ করে শোনার পাত্রী তিনি নন। ট্রোলারদের যোগ্য জবাব দিলেন একেবারে অভিনব কায়দায়।

শনিবার, ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হল রিয়্যালিটি শো ‘রাইজ অ্যান্ড ফল’-এর দ্বিতীয় সিজন। বীরেন্দ্র সহবাগ সঞ্চালিত এই অনুষ্ঠানের প্রথম পর্বে স্বরা হাজির হয়েছিলেন একটি সুন্দর বেগনি রঙের শাড়ি পরে। তবে সবার নজর কাড়ল তাঁর ব্লাউজ। ব্লাউজের পিছনে হিন্দিতে এমব্রয়ডারি করে স্পষ্ট লেখা ‘মোটি’। বাংলায় যার অর্থ দাঁড়ায় ‘মোটা’। কেন হঠাৎ এমন পোশাক পরলেন তিনি? নিজেই সেই কারণ খোলসা করলেন অভিনেত্রী।

স্বরা জানান, তাঁর মেয়ের বয়স এখন তিন বছর। এই তিন বছরে এমন অনেক মানুষ, যাঁদের তিনি চেনেনও না, তাঁরা সোশাল মিডিয়ায় তাঁকে ক্রমাগত ট্রোল করেছেন। মা হওয়ার পর ওজন বেড়ে যাওয়ায় কদর্য ভাষায় আক্রমণ করা হয়েছে তাঁকে। অভিনেত্রীর কথায়, “আমাকে বলা হয়েছে ‘মোটা হয়ে গিয়েছে’, ‘মোষ হয়ে গিয়েছে’, ‘গরুর মতো দেখাচ্ছে’, ‘জলহস্তী হয়ে গিয়েছে’, এমনকি ‘হাতি হয়ে গিয়েছে’— আরও কত কী!” এর পরেই তাঁর সংযোজন, “আমার মনে হল, হ্যাঁ, আমি তো সবই হয়ে গিয়েছি। তাই আপনাদের কথা মেনেই আমি আজ এই পোশাক গায়ে তুলেছি।”

এর আগে চলতি বছরের মে মাসেও নিজের শরীর নিয়ে কটাক্ষের বিরুদ্ধে সরব হয়েছিলেন স্বরা। সেই সময় তিনি স্পষ্ট জানিয়েছিলেন, মেয়েদের শরীর কেবল যৌন আকর্ষণের বস্তু নয়। কিংবা ঝলমলে পোশাক টাঙানোর জায়গাও নয়। সন্তান হওয়ার পর চটজলদি ওজন কমানোর বিপক্ষে ছিলেন তিনি। স্বরার মতে, মাতৃত্ব জীবনকে আমূল বদলে দেয়। পুরোনো সেই ছিপছিপে চেহারার জন্য মন কেমন করলেও, জোর করে নিজেকে আবার আগের মতো করার চেষ্টা করা ঠিক নয় বলে মনে করেন তিনি।

স্বরার মতোই সম্প্রতি একই কারণে কটাক্ষের শিকার হয়েছেন ক্যাটরিনা কাইফও (Katrina Kaif)। গত বছর নভেম্বরে মা হওয়ার পর তিনি সেভাবে প্রকাশ্যে আসেননি। তবে সম্প্রতি অম্বানী পরিবারের গণেশ পুজোর অনুষ্ঠানে স্বামী ভিকি কৌশলের সঙ্গে দেখা যায় তাঁকে। সেখানে অভিনেত্রীর ভারী চেহারা দেখে অনেকেই সমালোচনা শুরু করেন। যদিও ক্যাটরিনার অনুরাগীরা তাঁর পাশেই দাঁড়িয়েছেন। মা হওয়ার পর ওজন বৃদ্ধি যে কোনও আশ্চর্যের বিষয় নয়, সেটাই মনে করিয়ে দিয়েছেন ভক্তরা। আপাতত স্বামী আর সন্তানকে নিয়ে নিজের মতো করে সময় কাটাচ্ছেন ক্যাটরিনা।

Loading...
Unable to load recommendations.
Follow Us