‘পরকীয়া’র অভিযোগ, সৌম্যকে ধিক্কার জানালেন স্বরলিপি, কী ঘটেছে

ক সময়ে সৌম্য-স্বরলিপির সুখের সংসার ছিল। তাঁরা দু' জনে মিলে একটা ক্যাফে চালাতেন শহরে। বিচ্ছেদের পর সেই ক্যাফে থেকে সরে যান সৌম্য। মেয়ে সহচরী বড় হয়েছে স্বরলিপির কাছে। বিচ্ছেদের পর ক্যাফে বন্ধ না করে দিয়ে, সেই ব্যবসা চালিয়ে নিয়ে যাচ্ছেন স্বরলিপি।

পরকীয়ার অভিযোগ, সৌম্যকে ধিক্কার জানালেন স্বরলিপি, কী ঘটেছে

| Edited By: Bhaswati Ghosh

May 02, 2026 | 1:41 PM

অভিনেতা সৌম্য বন্দ্যোপাধ্যায় আর স্বরলিপি চট্টোপাধ্যায়ের মধ্যে বিয়ে সংক্রান্ত সমস্যা, বিচ্ছেদের কথা টলিপাড়ায় সকলের জানা। সম্প্রতি সৌম্যকে ধিক্কার জানিয়ে ফেসবুকে আবার পোস্ট করলেন স্বরলিপি।

স্বরলিপি ফেসবুকে লিখেছেন, ”একজন পুরুষ তার গর্ভবতী স্ত্রীর সঙ্গে রাত কাটাত না কারণ সে তার মায়ের বাড়িতে থাকত। সেই পুরুষ তার সদ্য্যজাত মেয়েকে দেখতে আসত না কারণ তার স্ত্রী তার মায়ের বাড়িতে থাকত। কিন্তু সেই পুরুষ বিবাহ বিচ্ছেদের ৫ বছর পরেও সেই লোকালয়ে ভোট দিতে আসতে পারে!!! বাহ রে পুরুষত্ব যা শুধু দেখানো যায় একজন অসুস্থ দুর্বল, দিনে ৩০বার বমি করা গর্ভবতী মহিলা, সদ্য নাড়ি কাটা মা ও তাঁর সদ্যজাত মেয়ের ওপর”।

স্বরলিপির এই ফেসবুক পোস্ট নিয়ে সৌম্য অবশ্য কোনও মন্তব্য করেননি। তবে এক সময়ে সৌম্য-স্বরলিপির সুখের সংসার ছিল। তাঁরা দু’ জনে মিলে একটা ক্যাফে চালাতেন শহরে। বিচ্ছেদের পর সেই ক্যাফে থেকে সরে যান সৌম্য। মেয়ে সহচরী বড় হয়েছে স্বরলিপির কাছে। বিচ্ছেদের পর ক্যাফে বন্ধ না করে দিয়ে, সেই ব্যবসা চালিয়ে নিয়ে যাচ্ছেন স্বরলিপি।

অনেক সময়ে টলিপাড়ায় কোনও দম্পতির মধ্যে বিচ্ছেদ হলেও, তাঁরা বাচ্চাকে বড় করার ব্যাপারে একসঙ্গে পথ চলেন। তবে সৌম্য-স্বরলিপির বিষয়টা সেরকম নয়। একাধিকবার স্বরলিপি অভিযোগ করেছেন যে, মেয়ের প্রতি তাঁর দায়িত্ব পালন করেননি সৌম্য। এই বছর বিধানসভা নির্বাচনের ভোট ঘিরে, আবার নতুন করে স্বরলিপির অভিযোগের তির সৌম্যর দিকে।

Follow Us