AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘যৌনতা নিয়ে অস্বস্তি…’, নিজের বিষয় কোন সত্যি সামনে আনেন তামান্না

Tamanna Bhatia: এই সিরিজের এই প্রথম নিজের এতদিনের শর্ত ভেঙেছেন তামান্না। অনস্ক্রিন চুমু না খাওয়ার যে সংকল্প করেছিলেন বিজয় বর্মার সঙ্গে সেই চুক্তি ভেঙেছেন নিজের ইচ্ছেতেই। তামান্না এও জানিয়েছেন, যৌনতা নিয়ে অনেক ছ্যুৎমার্গ ছিল তাঁর।

'যৌনতা নিয়ে অস্বস্তি...', নিজের বিষয় কোন সত্যি সামনে আনেন তামান্না
| Updated on: Dec 22, 2024 | 11:53 AM
Share

দক্ষিণের সীমা ছাড়িয়ে এই মুহূর্তে বলিউডেও নিজের ছাপ প্রতিষ্ঠা করেছেন তামান্না ভাটিয়া। তিনি যে সিরিজে অভিনয় করে সর্বাধিক চর্চিত হয়েছেন, সেই সিরিজের নাম ‘লাস্ট’। লাস্ট-এর বাংলা তর্জমা করলে দাঁড়ায়, যৌনকামনা। এই সিরিজের এই প্রথম নিজের এতদিনের শর্ত ভেঙেছেন তামান্না। অনস্ক্রিন চুমু না খাওয়ার যে সংকল্প করেছিলেন বিজয় বর্মার সঙ্গে সেই চুক্তি ভেঙেছেন নিজের ইচ্ছেতেই। তামান্না এও জানিয়েছেন, যৌনতা নিয়ে অনেক ছ্যুৎমার্গ ছিল তাঁর।

পরিবারের সঙ্গে যৌনতা-যৌনদৃশ্য দেখতে বেশ অস্বস্তির মুখে পড়তে হত তাঁকে। তাঁর কথায়, “আমি এমন একজন ছিলাম, যে পরিবারের সঙ্গে বসে ওই সব দেখতে পারতাম না। এদিক ওদিক তাকাতাম। কেরিয়ারেরও এক দীর্ঘ সময় যৌনতা নিয়ে অস্বস্তির মধ্যে পড়তে হত আমায়। আমার কোনও ছবিতেই ঘনিষ্ঠ দৃশ্যে আমি এতদিন অভিনয় করিনি।” তিনি আরও যোগ করেন, “আমার কাছে এটি ছিল একটি সামাজিক ট্যাবু। আমি চাই না এখনকার দর্শকও এমনটা ভাবুক। আমি কিন্তু বেরিয়ে এসেছি ওই ভাবনা থেকে। শিল্পী হিসেবে নিজেকে মেলে ধরতে আমি রাজি। অনেক ধরনের কাজ করছি। অনেক ধরনের ছবিতে, অনেক রকমের চরিত্রে অভিনয় করছি।”

এই ছবির মাধ্যমে তামান্না যে শুধুমাত্র শর্ত ভেঙেছেন, তা কিন্তু নয়। এই সিরিজের মধ্যে দিয়েই তিনি খুঁজে পেয়েছেন মনের মানুষকে। তিনি আর কেউ নন বিজয় বর্মা। এই সিরিজেই আলাপ তাঁদের, সেখান থেকে বন্ধুত্ব ও প্রেম…প্রেম স্বীকারও করে নিয়েছেন দুজনেই। এখন চুটিয়ে প্রেম করছে এই জুটি। বিভিন্ন পেজ থ্রি পার্টিতে তাঁদের উপস্থিতি নিয়ে চর্চাও থাকছে তুঙ্গে।

Follow Us
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা