AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মা হতে চান কাজলের বোন, পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে কে?

Kajol: তানিশা মুখোপাধ্যায়কে চেনেন? সম্পর্কে কাজলের বোন তিনি। দিদির মতো ইন্ডাস্ট্রিতে পরিচিতি বানাতে পারেননি তিনি। তবে সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে 'লাভ ইউ শঙ্কর' ছবিতে। ওই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন শ্রেয়স তালপাড়ে। ছবিতে এক মায়ের চরিত্রে অভিনয় করছেন তানিশা।

মা হতে চান কাজলের বোন, পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে কে?
পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে কে?
| Updated on: Apr 16, 2024 | 10:05 PM
Share

তানিশা মুখোপাধ্যায়কে চেনেন? সম্পর্কে কাজলের বোন তিনি। দিদির মতো ইন্ডাস্ট্রিতে পরিচিতি বানাতে পারেননি তিনি। তবে সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে ‘লাভ ইউ শঙ্কর’ ছবিতে। ওই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন শ্রেয়স তালপাড়ে। ছবিতে এক মায়ের চরিত্রে অভিনয় করছেন তানিশা। তবে শুধু অনস্ক্রিনই নয়, বরং অফস্ক্রিনও মানে ব্যক্তিগত জীবনেও তিনি চান মা হতে। কিন্তু এই একটি কারণেই আর মা হওয়া হচ্ছে না তাঁর। কী সেই কারণ?

এই মুহূর্তে তানিশার বয়স ৪৬ বছর। তবে এখনও তিনি বিয়ে করেননি। আর এটাই তাঁর জীবনের বড় সমস্যা। তাঁর কথায়, “মা হওয়ার অনুভূতি আমার খুবই ভাল লাগে। আমি সন্তান ভালবাসি। আমি আমার জীবনেও সেই অভিজ্ঞতা উপভোগ করতে চাই। কিন্তু এখনও পর্যন্ত সেই অনুভূতি আমি পাইনি। কিন্তু ইচ্ছে রয়েছে। তবে সেই ইচ্ছে পূরণের জন্য বেশ কিছু অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হবে আমাকে। প্রথমত আমাকে একটি ছেলে খুঁজতে হবে। এর পর সেই ছেলেটিকে বিয়ে করতে হবে। এর পর সন্তান ধারণ করতে পারব আমি। এটি অনেক সময়সাপেক্ষ। আর ছেলেই তো খুঁজে পাইনি আমি এখনও।”

এর আগে নিজের পড়ে যাওয়া কেরিয়ার নিয়ে মুখ খুলেছিলেন তানিশা। জানিয়েছিলেন তাঁর কেরিয়ারকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য তাঁর জামাইবাবু অজয় দেবগণ কম চেষ্টা করেননি। এমনকি তাঁর জন্য রাখা হয়েছিল সেক্রেটারিও। যদিও লাভ হয়নি কিছুই। দিদির মতো নাম কামাতে সারাজীবন ব্যর্থই হয়েছেন তানিশা।

Follow Us