AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সন্ন্যাসী সেজে আত্মগোপন! অভিনেত্রী কি চলে যাবেন হিমালয়ে? প্রশ্ন নিকটজনদের

Anwesha Hazra: কী অবস্থা! সন্ন্যাসী সাজলেন অভিনেত্রী। এটা কি আত্মগোপন। নাকি অন্য কিছু। যতই যাই হোক, অভিনেত্রীর এই লুক দেখে হইহই কাণ্ড। তিনি নাকি হিমালয়ে চলে যেতে পারেন। অভিনয় ছেড়ে এ কেমন সিদ্ধান্ত অভিনেত্রীর। তাঁর সংযম ক্ষমতা নিয়েও মুখ খুলেছেন সহ-অভিনেতারা।

সন্ন্যাসী সেজে আত্মগোপন! অভিনেত্রী কি চলে যাবেন হিমালয়ে? প্রশ্ন নিকটজনদের
অন্বেষা।
| Updated on: Feb 21, 2024 | 1:51 PM
Share

বাংলা সিরিয়ালে অভিনয় করতে শুরু করেন অনেক ছোট বয়সে। লিলি চক্রবর্তীর সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। তারপর ‘চুনিপান্না’ সিরিয়ালে নায়িকা হিসেবে জনপ্রিয়তা পান এই অভিনেত্রী। সেই নায়িকার কাজ ছিল ভূত ধরা। চুনি হিসেবেই তিনি জনপ্রিয় হতে শুরু করেন। তারপর ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকে অভিনয় করেন। এই মুহূর্তে অভিনেত্রীকে দেখা যাচ্ছে ‘সন্ধ্য়াতারা’ সিরিয়ালে। সন্ধ্যার চরিত্রে ফের দর্শকের ভালবাসা কুড়োচ্ছেন তিনি। তাঁকেই সম্প্রতি সন্ন্য়াসী হিসেবে দেখা যায়।

‘সন্ধ্যাতারা’ সিরিয়ালে স্মৃতি হারিয়েছে সন্ধ্যার। অর্থাৎ, অভিনেত্রী অন্বেষা হাজরার। তাঁকে দেখানো হয়েছে এক সন্ন্যাসীর চরিত্রে। ধুলোকালি মাখা, মাথায় জটা পরা অভিনেত্রীকে দেখে বোঝার উপায় নেই যে, তিনিই সেই…। এই চরিত্রে অভিনয় করে হাঁপিয়ে উঠেছেন অন্বেষা। ফেসবুকে পোস্ট করেছেন ছবি। ক্যাপশনে লিখেছেন, “আর যাই হই….. জীবনে কোনওদিন সন্ন্যাসী হব না।”

অন্বেষার এই পোস্টের পর ভূরি-ভূরি মন্তব্য ভেসে আসে। নেটিজ়েনরা অন্বেষার কাছে জানতে চান কে এই দুর্দান্ত মেকআপটি করেছেন। অন্বেষা স্বতঃস্ফূর্ত হয়ে বলেছেন, “পান্নাদা, মিন্টুদা”। অভিনেত্রী মিশমি দাস রসিকতা করে অন্বেষাকে লিখেছেন, “তুই একটা অন্যতম সন্ন্য়াসী। সেটা আমরা কেউ-কেউ জানি।” সহ-অভিনেতারা রসিকতা করে বলেন, “এবার অন্বেষা হিমালয়ে চলে যাবে।” অন্বেষার সংযম ক্ষমতার প্রশংসাও করেছেন কেউ-কেউ। অভিনেত্রী শিঞ্জিনি চক্রবর্তী লিখেছেন, “খুবই মিষ্টি লাগছে…”। ভক্তরা লিখেছেন, “আসল সন্ন্যাসীও হার মানবে।”

Follow Us