AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

নায়িকা উধাও, পরিচালকের গাড়িতে অশরীরী-উপদ্রব! আতঙ্কের আর এক নাম…

সত্তরের দশকে বলিপাড়াকে একাধিক হরর ঘরানার ছবি উপহার দিয়েছেন রামসে ব্রাদার্স। এমনই এক ছবি হল 'ভিরানা'। ২০২৪-এ দাঁড়িয়ে এই ছবির কনটেন্ট আপনার 'ক্রিঞ্জ' মনে হতেই পারে তবে সে সময় এই ছবি কিন্তু বক্স অফিসে তুমুল আলোড়ন ফেলে।

নায়িকা উধাও, পরিচালকের গাড়িতে অশরীরী-উপদ্রব! আতঙ্কের আর এক নাম...
প্রতীকী ছবি।
| Updated on: Oct 24, 2024 | 10:44 PM
Share

বলিউড ছবিতে ভূতের গল্প নাকি সে ভাবে দানা বাঁধে না। কনটেন্টের নাকি বড়ই অভাব। তবে জানেন কি এই বলিউডেই তৈরি হয়েছিল এমন এক ছবি, যে ছবিকে ঘিরে আজও রয়েছে নানা রহস্য। সত্তরের দশকে বলিপাড়াকে একাধিক হরর ঘরানার ছবি উপহার দিয়েছেন রামসে ব্রাদার্স। এমনই এক ছবি হল ‘ভিরানা’। ২০২৪-এ দাঁড়িয়ে এই ছবির কনটেন্ট আপনার ‘ক্রিঞ্জ’ মনে হতেই পারে তবে সে সময় এই ছবি কিন্তু বক্স অফিসে তুমুল আলোড়ন ফেলে। তবে শুধু যে বক্সঅফিসেই এই ছবি আলোড়ন ফেলেছিল তা নয়, ছবিটিকে ঘিরে এত ঘটনা ঘটে যা রীতিমতো ভয় ধরিয়ে দিয়েছিল খোদ পরিচালককেই। এমনকি পরিচালক শ্যাম রামসে এও দাবি করেছিলেন, এ নেহাত ছবি নয়, বরং বাস্তব ঘটনা অবলম্বনে।

শ্যাম জানান, ১৯৮৩ সালে ‘পুরানা মন্দির’ ছবির শুটিং করতে মহাবালেশ্বর গিয়েছিলেন তিনি। ছবির শুটিং শেষ হয়ে যাওয়ার পর তারকাদের সঙ্গে কর্মীদলের সকল সদস্য মুম্বই ফিরে যান। তবে তিনি থেকে যান। ইচ্ছে ছিল পরের ছবির প্লট ভাববেন। এমনই এক সময়ে মহাবালেশ্বর থেকে মুম্বই ফিরছেন তিনি। অন্ধকার রাত, হাইওয়ে দিয়ে গাড়ি যাচ্ছে তীরের মতো। এমন সময়েই রামসে নাকি দেখতে পান রাস্তার ধারে এক মহিলা দাঁড়িয়ে হাত নাড়ছেন। লিফট চাইলে রামসে রাজিও হয়ে যান। গাড়ির সামনের আসনে কার্যত বোবা হয়ে যান সেই মহিলা। মুখে টুঁ শব্দটি নেই। রামসে চেষ্টা করেন আলাপ করার। তিনি চুপ। আচমকাই রামসের চোখ যায় সেই মহিলার পায়ের দিকে। তারপর যা তিনি দেখেন তাতে শিরদাঁড়া দিয়ে হিমেল স্রোত বয়ে যায় তাঁর। মহিলার পায়ের পাতা নাকি উল্টো। জোরে ব্রেক কষেন পরিচালক। পাসের সিটে কোনও মতে তাকাতেই এ কী! কেউ নেই!

কোনওমতে ফিরে আসেন মুম্বইয়ে। পাঁচ বছর পর এই ঘটনার উপর ভিত্তি করেই রামসে বানান ভিরানা। ছবিতে অভিনয় করেছিলেন জ্যাসমিন। সেই ‘হট পিশাচিনি’ ছবি করার পরেই আচমকাই গায়েব হয়ে যান বলিউড থেকেই। অনেক দিন তাঁর খোঁজ মেলেনি। প্রে জানা যায় মার্কিন যুক্তরাষ্ট্রে সংসারী হয়েছেন তিনি। শোনা যায়, এই ছবির পর থেকেই মুম্বইয়ের অন্ধকার জগৎ থেকে নাকি নানা হুমকি আসতো জ্যাসমিনের কাছে। আসত খারাপ প্রস্তাব। সব কিছু এড়াতেই বিদেশে পালান তিনি। হঠাৎই হয়ে যান গায়েব।

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা