AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘দু’জন পুরুষকে একসঙ্গে….,’ সুহানাকে কীসের পরামর্শ দিলেন মা গৌরী?

Gouri Khan: ছেলেমেয়ের প্রেমজীবন নিয়ে ভয়ানক ওয়াকিবহাল শাহরুখ খানের ঘরণী গৌরী খান। ছেলেমেয়েকে কিছু কথা বলেছেন গৌরী। যা শুনলে অবাক হবেন। কিন্তু সুহানা-আরিয়ান তাঁর পরামর্শ মানবেন কি? কী করবেন তাঁরা...

'দু'জন পুরুষকে একসঙ্গে....,' সুহানাকে কীসের পরামর্শ দিলেন মা গৌরী?
গৌরী খান (বাঁ দিক থেকে), সুহানা খান এবং আরিয়ান খান...
| Updated on: Jun 14, 2024 | 10:48 AM
Share

কেমন মা শাহরুখ খানের পত্নী গৌরী খান? তার একটি ঝলক মিলেছিল ‘কফি উইথ করণ’-এর এক এপিসোডে। গৌরীকে শোয়ের সঞ্চালক করণ জোহর জিজ্ঞেস করেছিলেন, পুত্র আরিয়ান এবং কন্যা সুহানাকে তিনি প্রেম নিয়ে কী পরামর্শ দেন? একটুও না ভেবে গৌরী জানিয়েছিলেন তাঁর মতামত। সেই ক্লিপিংস এখন নেটদুনিয়ায় ভাইরাল। বলিউড ‘বাদশাহ’ শাহরুখ খানের সঙ্গে প্রেম করে বিয়ে করেছিলেন গৌরী খান। তাঁদের প্রেম কাহিনিও একটা লম্বা কাহিনি। প্রথমে গৌরীর পরিবার কিছুতেই মানতে চায়নি শাহরুখকে। কিন্তু শাহরুখের গৌরীকে নিয়ে যে উন্মাদনা ছিল, তা উপলব্ধি করেই অভিনেতার হাতটা শক্ত করে চেপে ধরেছিলেন দিল্লির বড়লোক পরিবারের মেয়েটা। সেই সম্পর্কে কোনওকালেই চিড় ধরেনি। তাঁদের প্রেমের উদাহরণ সকলেই দিয়ে থাকেন। পুত্র আরিয়ান এবং কন্যা সুহানাও বাবা- মায়ের লাভ লাইফ নিয়ে উচ্ছ্বসিত। তাঁরাও এটাই মনে করেন, বাবা-মা-ই তাঁদের প্রেম সম্পর্কে সবচেয়ে ভাল পরামর্শ দিতে পারেন। জানেন গৌরী সুহানা-আরিয়ানকে গার্লফেন্ড-বয়ফ্রেন্ড পাতানো নিয়ে কী বলেছেন? তিনি যা বলেছেন, তা চমকে দেওয়ার মতো…

পিঠোপিঠি ভাই-বোন সুহানা-আরিয়ান। আরিয়ানের এখন ২৬ বছর বয়স। সুহানার ২৩। মাদককাণ্ডে নাম জড়ানোর পর আরিয়ান এখন নিজের ওয়েব সিরিজ়ের পরিচালনার কাজ নিয়ে ব্যস্ত (বাবার প্রযোজনা সংস্থা রেড চিলিজ় নিয়ে কাজ করছেন আরিয়ান)। সুহানা তাঁর প্রথম বড় পর্দার ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন। সেই ছবিতে নাকি তাঁর বাবাও পাঠ করবেন। এই দুই তারকা সন্তানের প্রেমজীবন নিয়ে নানা কথা শোনা যায় এদিক-সেদিক থেকে। শোনা গিয়েছিল, আরিয়ান নাকি ডেট করেছিলেন নোরা ফাতেহিকে। তারপর এখন আরও একজনের সঙ্গে নাম জড়িয়েছে খান পরিবারের ‘রাজপুত্র’-এর। ব্রাজ়িলের এক সুন্দরী মডেল লারিসা বনেসিকে নাকি সম্প্রতি ডেট করছেন তিনি। অন্যদিকে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা যায় সুহানার। যে অগস্ত্যর সঙ্গে ‘দি আর্চিজ়’ ছবিতে অভিনয় করেছেন শাহরুখ কন্যা। ছবি মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্মে। কোনওটাই গৌরীর অজানা নয়।

গৌরী প্রেম সম্পর্কে পুত্র আরিয়ানকে বলেছেন, “যত পারো ডেটিং করে নাও। যত মহিলাদের সঙ্গে ঘোরার ঘুরে নাও। কিন্তু যাঁকে বিয়ে করবে, তাঁর সঙ্গে সংসার শুরু করার পর এ সব কোনওটাই আর কোরো না। তখন একটা ফুলস্টপ বসিয়ে দিও।” অন্যদিকে কন্যা সুহানাকে তিনি পরামর্শ দিয়েছেন, “কখনও দু’জন পুরুষকে একসঙ্গে ডেট করবে না।” মায়েরা তো অনেক কথাই বলেন তাঁর ছেলেমেয়েদের। কিন্তু সেই পরামর্শ কতখানি গ্রহণ করেন ছেলেমেয়েরা, সেটাও দেখার বিষয়। তবে সুহানা-আরিয়ান বাবা-মা অন্তঃপ্রাণ। মায়ের মতামত তাঁদের শিরোধার্য…

Follow Us