AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘কাঞ্চন-শ্রীময়ীকে সাধুবাদ জানাতে চাই, ওদের সাহসটা…,’ কেন ঝাঁঝিয়ে উঠলেন দ্বিতীয় স্ত্রী পিঙ্কি

EXCLUSIVE Pinky on Kanchan: লকডাউনের সময় কাঞ্চন এবং শ্রীময়ীয়ের সম্পর্ককে দিনের আলোয় নিয়ে এসেছিলেন এই পিঙ্কিই। সেই সময় বেশ অশান্তি হয়েছিল ত্রিকোণ প্রেমকে ঘিরে। সে সময় কাঞ্চন বলতেন পিঙ্কি তাঁর বোন। তা যে কেবলই ভাই-বোনের সম্পর্ক নয়, আঁচ করে ছেলে ওশকে নিয়ে ঠাকুমা (পিঙ্কি হলেন সাবিত্রীর বোনের ছেলের মেয়ে) কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্য়ায়ের বাড়িতে চলে গিয়েছিলেন পিঙ্কি।

'কাঞ্চন-শ্রীময়ীকে সাধুবাদ জানাতে চাই, ওদের সাহসটা...,' কেন ঝাঁঝিয়ে উঠলেন দ্বিতীয় স্ত্রী পিঙ্কি
কাঞ্চন এবং শ্রীময়ী।
| Updated on: Feb 20, 2024 | 5:19 PM
Share

১৮ ফেব্রুয়ারি রাত থেকে সোশ্যাল মিডিয়ায় ছেয়ে আছে অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিক এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টোরাজের বিয়ের ছবি। ১৪ ফেব্রুয়ারি রেজিস্ট্রি বিয়েটা সেরেছেন কাঞ্চন। সোশ্য়াল মিডিয়ায় ছেয়ে গিয়েছে অভিনেতার বিয়ের খবর এবং যাবতীয় ছবি। এ সব দেখে TV9 বাংলাকে প্রতিক্রিয়া জানিয়েছেন পিঙ্কি। তিনি কি অসন্তুষ্ট?

লকডাউনের সময় কাঞ্চন এবং শ্রীময়ীয়ের সম্পর্ককে দিনের আলোয় নিয়ে এসেছিলেন এই পিঙ্কিই। সেই সময় বেশ অশান্তি হয়েছিল ত্রিকোণ প্রেমকে ঘিরে। সে সময় কাঞ্চন বলতেন পিঙ্কি তাঁর বোন। তা যে কেবলই ভাই-বোনের সম্পর্ক নয়, আঁচ করে ছেলে ওশকে নিয়ে ঠাকুমা (পিঙ্কি হলেন সাবিত্রীর বোনের ছেলের মেয়ে) কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্য়ায়ের বাড়িতে চলে গিয়েছিলেন পিঙ্কি।

২০২০ থেকেই পথ আলাদা হয়ে গিয়েছিল পিঙ্কি-কাঞ্চনের। ২০২৪ সালের ১০ জানুয়ারি পিঙ্কির সঙ্গে ডিভোর্স হয়ে যায় কাঞ্চনের। এবং তারপরই প্রেমের দিন ভ্যালেন্টাইন্স ডে-তে বিয়ে করেন কাঞ্চন-শ্রীময়ী। ৬ মার্চ সামাজিকভাবে বিয়ে করবেন ২৬ বছরের ছোট-বড় কাঞ্চন-শ্রীময়ী।

তা দেখে TV9 বাংলাকে পিঙ্কি বলেছেন, “সবটাই দেখেছি। আমাকে পরিচিত দু’একজন পাঠিয়েছেন। আমি কাঞ্চন এবং শ্রীময়ীকে সাধুবাদ জানাতে চাই। ফাইনালি তাঁরা সাহস জোগাড় করে বিয়েটা করেছেন। সম্পর্কের সত্যিটাকে স্বীকার করেছেন এবং পরিণতি দিয়েছেন। সব জিনিস কিন্তু ওরকম ঢেকে রাখা যায় না।”

একইভাবে TV9 বাংলাকে কাঞ্চনের প্রথম স্ত্রী অনিন্দিতা বলেছেন, “তাই? ও আবার বিয়ে করেছে। আচ্ছা, আমি জানতামই না।” তিনি এও বলেছেন, “কাঞ্চনের প্রতি আমার আর কোনও অনুভূতিই নেই। মানুষটাই তো নেই আমার জীবনে। পাশের বাড়ির পচাদা-র প্রতি কি আমার অনুভূতি থাকবে… আমি প্রেজ়েন্টে থাকি। বর্তমানে। আমি এখন কাজ করছি। বাবা-মায়ের সঙ্গে থাকি। আমার পোষ্য বিড়াল ছানাটাই আমার কন্যা।”

Follow Us