AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ঠিক কবে থেকে সিনেমা দেখার অনুমতি পাবে ছোট্ট রাহা, জানিয়েছেন তার মা আলিয়া ভাট

Raha-Alia: রাহাকে দেখে সকলে বলেছিলেন ঋষি কাপুর ফিরে এসেছেন। কেউ-কেউ আবার রাহার নীল চোখের মণি দেখে তাঁর চেহারার সঙ্গে রাজ কাপুরের অদ্ভুত মিলও খুঁজে পেয়েছেন। এই রাহাকে নিয়ে নানা রকম চিন্তা ভাবনা করতেই থাকেন তাঁর মা আলিয়া ভাট। সন্তানকে কোন বয়স থেকে সিনেমা দেখাবেন, তিনি তা খোলসা করেছেন সম্প্রতি।

ঠিক কবে থেকে সিনেমা দেখার অনুমতি পাবে ছোট্ট রাহা, জানিয়েছেন তার মা আলিয়া ভাট
রাহা কাপুর।
| Updated on: May 14, 2024 | 5:18 AM
Share

রাহা কাপুর। এই সময় দেশের অন্যতম জনপ্রিয় তারকা সন্তান। অভিনেতা রণবীর কাপুর এবং অভিনেত্রী আলিয়া ভাটের একমাত্র সন্তান সে। ২০২২ সালের ৬ নভেম্বর জন্মগ্রহণ করেছে রাহা। তারপর থেকেই তাকে নিয়ে অনেক আগ্রহ মানুষের মনে। ২০২৩ সালের ২৫ ডিসেম্বর আলিয়া এবং রণবীর প্রথম রাহার মুখ দেখিয়েছিলেন দুনিয়াবাসীকে। রাহাকে দেখে সকলে বলেছিলেন ঋষি কাপুর ফিরে এসেছেন। কেউ-কেউ আবার রাহার নীল চোখের মণি দেখে তাঁর চেহারার সঙ্গে রাজ কাপুরের অদ্ভুত মিলও খুঁজে পেয়েছেন। এই রাহাকে নিয়ে নানা রকম চিন্তা ভাবনা করতেই থাকেন তাঁর মা আলিয়া ভাট। সন্তানকে কোন বয়স থেকে সিনেমা দেখাবেন, তিনি তা খোলসা করেছেন সম্প্রতি।

২০২৪ সালের নভেম্বর মাসেই দু’বছর বয়স হবে রাহার। বাবা-মা দুজনেই অভিনেতা। কেবল বাবা মা নযন, রাহার দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুরদা এবং তাঁদের গোটা পরিবারই সিনেমার সঙ্গে যুক্ত। সিনেমা যে তাঁদের রক্তে বইছে। জন্মেই তো আর সিনেমা দেখবে না রাহা। কোন বয়স থেকে তাকে সিনেমা দেখার অনুমতি দেবেন আলিয়া, তা নিয়ে চিন্তাভাবনা করছেন তিনি।

সম্প্রতি আলিয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, “অন্যান্য বাবা-মাদের মতোই বাচ্চার সিনেমা দেখার বিষয়টি নিয়ে আমি চিন্তায় আছি। আমি রাহাকে ভাল সিনেমা দেখার জন্য তৈরি করতে চাই। তাতেই ওর কল্পনা করার শক্তি তৈরি হবে।” ‘দ্য লাইন কিং’ এর মতো ছবি পছন্দ করেন আলিয়া। হয়তো শুরুর দিকে রাহাকে সেই ধরনের ছবিই দেখাবেন তিনি।

Follow Us