AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাংলাদেশের মহিলারা কেন বাঁকাভাবে টিপ পরা শুরু করেছেন হঠাৎ?

Jaya Ahsan: কপালে বাঁকা টিপ পরেছেন জয়া অহসান। সেই ছবি পরে সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করেছেন হাসি মুখে। কী বোঝাতে চেয়েছেন জয়া? এই পোস্টের কমেন্ট বক্সে তাঁকে তুলোধনা করেছেন নেটিজ়েনদের একটা বড় অংশ। অশ্রাব্য ভাষা গালিগালাজ করেছেন তাঁকে। একটা বাঁকা টিপ পরে কেন এত কটাক্ষের শিকার হতে হচ্ছে জয়াকে জানেন?

বাংলাদেশের মহিলারা কেন বাঁকাভাবে টিপ পরা শুরু করেছেন হঠাৎ?
জয়া আহসান।
| Updated on: Mar 09, 2024 | 7:20 AM
Share

বিশ্বজুড়ে একটা আন্দোলন চলছে। সেই আন্দোলনের নাম দেওয়া হয়েছে ‘অড ডট সেলফি’ (Odd Dot Selfie)। নিছকই কোনও ফ্যাশন নয়। এগুলো নিস্তব্ধ বিপ্লব। বাংলাদেশের বহু অভিনেত্রী এই আন্দোলনের সঙ্গী হয়েছেন। কীসের আন্দোলন? নারী নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন।

বাঙালি মহিলাদের রূপসজ্জার অন্যতম অঙ্গ টিপ। দুই ভুরুর মাঝখানে কিংবা খানিকটা উপরে টিপ পড়ার রেওয়াজ রয়েছে। সৌন্দর্য বৃদ্ধির অন্যতম উপাদান এই টিপ। যে-কোনও ঐতিহ্যবাহী পোশাকের সঙ্গে মহিলারা টিপ পরেন কপালে। আঠা দিয়ে আটকে যায়, এমন টিপ পরেন। আবিরের টিপ পড়েন। সিঁদুরের টিপ পরেন। চন্দন, অন্যান্য রং… আরও কত রকম উপায়ে তৈরি টিপ পরেন তাঁরা। কেবল গোল করে নয়, লম্বা, তিন কোণা, অর্ধেক চাঁদ, নানা নকশার টিপ পরেন। কিন্তু সেই টিপই যদি দুই ভুরুর মাঝখানে কপালে না পরে কেউ যদি ভুরুর উপরে কিংবা কপালের অন্যত্র পরেন, খুবই বেমানান বলে মনে হতে পারে। তেমনটাই করেছেন জয়া এবং তাঁর মতো অনেকেই। কিন্তু কেন? এই প্রতিবাদ কীসের জন্য?

এই প্রতিবাদ আসলে নারী নির্যাতনের বিরুদ্ধে। কপালে বাঁকা টিপ পরে নিস্তব্ধ বিপল্পের অংশ হতে চেয়েছেন এই খ্যাতনামীরা। তৈরি করেছেন আন্দোলনের নিজস্ব ভাষা। তাতে যুক্ত হয়েছেন অভিনেত্রী এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররাও। মূলত বাংলাদেশের অভিনেত্রী এবং ইনফ্লুয়েন্সারদেরই বাঁকা টিপ পরে ছবি পোস্ট করতে দেখা যাচ্ছে। জয়া লাল রঙের একটি টিপ বাঁকাভাবে পরে সেলফি পোস্ট করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ার পাতায়। তাতে ক্যাপশনে তিনি লিখেছেন, “কপালে টিপ দিয়ে আমরা নারীরা নিজেদের শোভন করে তুলি। সোশ্যাল মিডিয়ায় আমাদের টিপ পরা হাসি-হাসি মুখের ছবিতে লাইক পড়তে থাকে। কিন্তু ঘরের ভিতরেও কি আমাদের সবার ছবিটা একই রকম? দেশে প্রতি তিনজন নারীর একজন সহিংসতার শিকার হচ্ছেন। রক্তে মেখে যাচ্ছে তাঁদের শোভন সৌন্দর্য। স্খলিত হয়ে পড়ছে টিপ। মানুষ হিসেবে তাঁদের মর্যাদা খসে পড়ছে। আসুন, আমরা নারী নির্যাতনের প্রতিবাদ করি। কপালের টিপ সরিয়ে পরে সেলফি তুলি, আর #OddDotSelfie লিখে শেয়ার করি সোশ্যাল মিডিয়ায়। মেয়েরা বাঁচুক মানুষের পূর্ণ মর্যাদায়।” যদিও জয়া এই প্রতিবাদ করেও কটাক্ষের শিকারই হয়েছে। নেটিজ়েনদের একটা বড় অংশ কমেন্ট করে লিখেছেন, “কত পুরুষ যে ঘরে নির্যাতিত হয় বউদের হাতে, সে খবর রাখেন?” জয়াকে কদর্যভাষায় আক্রমণও করা হয়েছে।

View this post on Instagram

A post shared by Jaya Ahsan (@jaya.ahsan)

অন্যদিকে বাংলাদেশের এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নাজিবা নওশিন লিখেছেন, “আমরা নারীরা মন ভালো থাকলে টিপ পরি। এটি আমাদের কালচার। কপালের সেই টিপ সরিয়ে দিয়ে নারী নির্যাতনের বিরুদ্ধে আমরা এবার প্রতিবাদ জানাচ্ছি।”

বিষয়টি নিয়ে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী এবং সমাজকর্মী সারা জ়াকের লিখেছেন, “দেশের নারীরা প্রতিদিন ঘরে বাইরে নির্যাতনের শিকার হচ্ছেন। কোনও প্রতিবাদই হচ্ছে না সেই অর্থে। মিলিতভাবে সোচ্চার হওয়া খুব প্রয়োজন।”

Follow Us