Tina Datta: ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে টিনা দত্ত! মাথার ওপর ভেঙে পড়ল সিলিং, এখন কী অবস্থা?

Tina Datta accident: নিজের স্বপ্নের ফ্ল্যাটেই বড়সড় বিপদের মুখে পড়লেন ‘উত্তরণ’ খ্যাত অভিনেত্রী টিনা দত্ত। আচমকা বসার ঘরের সিলিং ভেঙে পড়ে তাঁর মাথায়! এখন কী অবস্থা তাঁর? কীভাবে ঘটল এই ভয়ঙ্কর ঘটনা? বিস্তারিত জানতে পড়ুন।

Tina Datta: ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে টিনা দত্ত! মাথার ওপর ভেঙে পড়ল সিলিং, এখন কী অবস্থা?
কী ঘটেছে অভিনেত্রীর সঙ্গে?

Nov 25, 2026 | 2:52 PM

নিজের রোজগারে তিল তিল করে সাজানো স্বপ্নের বাড়ি। সেখানে পা রাখলেই মনটা শান্ত হয়ে যায়। কিন্তু সেই সাধের ফ্ল্যাটেই যদি হঠাৎ বিপদ ওত পেতে থাকে, তবে কেমন লাগে? ঠিক এমনই এক অদ্ভুত আর ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী টিনা দত্ত (Tina Datta)। ‘উত্তরণ’ ধারাবাহিক দিয়ে যাঁর ঘরে ঘরে পরিচিতি, সেই টিনার মাথার উপরেই আচমকা ভেঙে পড়ল বাড়ির বসার ঘরের ফলস সিলিং। কেমন আছেন অভিনেত্রী?

ইন্ডাস্ট্রিতে নিজের পায়ের তলার মাটি শক্ত করতে কম লড়াই করেননি টিনা। বহু কষ্টের পর মুম্বইয়ে নিজের স্বপ্নের ফ্ল্যাট কিনে মনের মতো করে সাজিয়েছিলেন। কিছু দিন আগে সেই ফ্ল্যাটের নানা কোণের ছবিও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন তিনি। কিন্তু সেই নতুন বাড়িতেই যে এমন কাণ্ড ঘটবে, তা বোধ হয় স্বপ্নেও ভাবেননি অভিনেত্রী।

কী ঘটেছে অভিনেত্রীর সঙ্গে?

এই বছর দুর্গা পুজোর সময় কলকাতাতেই ছিলেন টিনা। উৎসবের আমেজ গায়ে মেখে ৩১ অক্টোবর ফিরে যান মুম্বইয়ে। ক্লান্ত শরীরে ফ্ল্যাটে ঢুকেই তাঁর চোখ আটকে যায় মেঝেতে পাতা দামি কার্পেটের দিকে। দেখেন, তার উপর ভাঙা কিছুর একটা টুকরো পড়ে রয়েছে। ঘর বন্ধ ছিল, তবে এসব কোথা থেকে এল? কৌতূহল চেপে রাখতে না পেরে জানলার দিকে একটু এগিয়ে যান অভিনেত্রী। ব্যস, তখনই ঘটে আসল বিপত্তি! ওপর থেকে ফলস সিলিংয়ের আরও কিছুটা অংশ সজোরে ভেঙে পড়ে তাঁর মাথায়, ঘাড়ে আর কাঁধে।

আচমকা এমন ঘটনায় রীতিমতো থতমত খেয়ে যান টিনা। মাথা, ঘাড় ও কাঁধে বেশ ভালোই চোট লাগে তাঁর। এমনিতেই গত কয়েক দিন ধরে অভিনেত্রীর কোনও খোঁজ না পেয়ে অনুরাগীদের মনে নানা প্রশ্ন ঘুরছিল। অবশেষে সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে সবটা নিজেই জানালেন তিনি। তবে বিপদটা বড় হলেও বিষয়টিকে একটু হালকা ভাবেই নিয়েছেন অভিনেত্রী। ভিডিয়োর ক্যাপশনে মজা করে লিখেছেন, ‘আমার জীবনের গল্প, কিছুটা মজার, কিছুটা অদ্ভুত।’

এখন ভিডিয়ো পোস্ট করে হাসিঠাট্টা করলেও, ঘটনার পর প্রথম দু-তিন দিন কিন্তু বেশ মুষড়ে পড়েছিলেন টিনা। এত শখ করে সাজানো নতুন বাড়ির ছাদ কী ভাবে এ ভাবে ভেঙে পড়ল, সেই উত্তর আজও খুঁজে পাননি তিনি। বিষয়টি মেনে নিতেও তাঁর বেশ সময় লেগে গিয়েছে। তবে ভেঙে পড়ার মানুষ নন অভিনেত্রী। নিজেকেই নিজে বুঝিয়েছেন, যে ভাবেই হোক এই ঝামেলা কাটিয়ে উঠতেই হবে। আপাতত সেই ধাক্কা সামলে নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টাতেই রয়েছেন টিনা।

Loading...
Unable to load recommendations.
Follow Us