‘আমার দুই ছেলে মেয়েকে সুস্থভাবে বড় হতে দিন’, শিশুদিবসে বিশেষ আর্জি কাঞ্চনের

Kanchan Mullick: নভেম্বর মাসের প্রথমে মেয়ে হয়েছে কাঞ্চন মল্লিকের। মা হয়েছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। অভিনেত্রীর কাছে প্রথমবার মাতৃত্বের স্বাদ হলেও কাঞ্চন প্রথম বার পিতৃত্বের স্বাদ পেয়েছিলেন বেশ কয়েক বছর আগে। তপ্রাক্তন স্ত্রী অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় এবং তাঁর একটি ছেলেও আছে। তাঁর নাম ওশ।

আমার দুই ছেলে মেয়েকে সুস্থভাবে বড় হতে দিন, শিশুদিবসে বিশেষ আর্জি কাঞ্চনের

| Edited By: উত্‍সা হাজরা

Nov 14, 2024 | 4:58 PM

নভেম্বর মাসের প্রথমে মেয়ে হয়েছে কাঞ্চন মল্লিকের। মা হয়েছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। অভিনেত্রীর কাছে প্রথমবার মাতৃত্বের স্বাদ হলেও কাঞ্চন প্রথম বার পিতৃত্বের স্বাদ পেয়েছিলেন বেশ কয়েক বছর আগে। তপ্রাক্তন স্ত্রী অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় এবং তাঁর একটি ছেলেও আছে। তাঁর নাম ওশ। সপ্তম শ্রেণির ছাত্র সে। মায়ের কাছেই বড় হচ্ছে।

প্রায় সকলেই জানেন বাবা কাঞ্চনের সঙ্গে ছেলের কোনও যোগাযোগ নেই। দীপাবলির পরেই কৃষভির জন্ম দেন শ্রীময়ী। মেয়ে হওয়ার যেমন শুভেচ্ছা বার্তায় বিধায়ককে ভরিয়ে দিয়েছেন অনেকে। তেমনই আবার কাঞ্চনের আগের পক্ষের ছেলে এবং মেয়ে কৃষভিকে নিয়ে আলোচনা চলছেই। একের পর এক নেতিবাচক ধেয়ে এসেছে অভিনেতার দিকে। এত দিন চুপ ছিলেন অভিনেতা। কিন্তু আর নীরব থাকলেন না কাঞ্চন। শিশুদিবসের দিন সাফ কথা জানিয়ে দিলেন তিনি।

এদিন TV9 বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল কাঞ্চনের সঙ্গে। তিনি বলেন, “একজন সদ্যোজাত শিশু। আর একজনের শৈশব এখনও শেষ হয়নি। ওশ এবং কৃষভির শৈশব যেন সুন্দর থাকে। আমায় নিয়ে কাটাছেঁড়া করছেন করুন। ছোট ছোট দুই শিশুকে কেন টানছেন এ সবের মধ্যে। ওদের শিশুদের মতো বড় হতে দিন না। সুস্থ পরিবেশে বড় হওয়া জরুরি। শুধু আমার শিশু বলে বলছি না। সবার শিশুদের জন্যই বলছি। বাচ্চাগুলো বাচ্চার মতো বড় হতে দিন। এটাই বলতে চাই।” উল্লেখ্য কাঞ্চনের মেয়ে হওয়ার পর যখন প্রাক্তন স্ত্রী পিঙ্কির সঙ্গে যোগাযোগ করা হয় তখন তিনি জানিয়েছিলেন এই খবর কোনও প্রভাবই ফেলবে না ওশের মনে।

 

Loading...
Unable to load recommendations.
Follow Us