AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘৭ বছর আগে যদি এই সাহসটা পেতাম…’, স্বীকারোক্তি নীলাঞ্জনার

'মাঝে মাঝে জীবনের সেই ২০ সেকেন্ডটা খুব দরকার হয়ে পড়ে'। আবারও ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিনেত্রী তথা প্রযোজক নীলাঞ্জনার। শোনা যাচ্ছে, যিশু সেনগুপ্তর সঙ্গে সম্পর্ক ভেঙেছেন নীলাঞ্জনা। সেই আভাস পাওয়া গিয়েছিল সেই দিন যে দিন নিজের নামের পাশ থেকে পদবী সরিয়ে দিয়েছিলেন তিনি।

'৭ বছর আগে যদি এই সাহসটা পেতাম...', স্বীকারোক্তি নীলাঞ্জনার
| Edited By: | Updated on: Nov 01, 2024 | 8:47 PM
Share

‘মাঝে মাঝে জীবনের সেই ২০ সেকেন্ডটা খুব দরকার হয়ে পড়ে’। আবারও ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিনেত্রী তথা প্রযোজক নীলাঞ্জনার। শোনা যাচ্ছে, যিশু সেনগুপ্তর সঙ্গে সম্পর্ক ভেঙেছেন নীলাঞ্জনা। সেই আভাস পাওয়া গিয়েছিল সেই দিন যে দিন নিজের নামের পাশ থেকে পদবী সরিয়ে দিয়েছিলেন তিনি। তবে এখনও পর্যন্ত নিজেদের সম্পর্ক প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি দুজনের কেউই। তাঁরা নাকি আলাদা আলাদা থাকছেন। এই পরিস্থিতিতে নীলাঞ্জনার পাশে নাকি ঢাল হয়ে দাঁড়িয়ে রয়েছেন তাঁর দুই মেয়ে সারা সেনগুপ্ত এবং জ়ারা সেনগুপ্ত। প্রতি দিন কোনও না কোনও ইঙ্গিতপূর্ণ পোস্ট করে থাকেন নীলাঞ্জনা। আবারও তাঁর ইনস্টাগ্রাম স্টোরি নিয়ে শুরু আলোচনা।

সাত বছর আগের স্মৃতি ফিরে এসেছে। সেই পোস্টই আবার ভাগ করে নিলেন নীলাঞ্জনা। সাত বছর আগে তিনি যে পোস্ট করেছিলেন তার বাংলা মানে দাঁড়ায়, “জানেন, মাঝে মাঝে জীবনে সেই ২০ সেকেন্ডের প্রয়োজন,সেই সাহসী ২০ সেকেন্ড। আমি কথা দিচ্ছি কিছু একটা ভাল হবেই হবে।” এই পোস্টটি ভাগ করে নিয়ে নিজের আক্ষেপের কথাই প্রকাশ করেছেন নীলাঞ্জনা। যেখানে তিনি লেখেন, “সাত বছর আগে যদি এই সাহসটা পেতাম। যাই হোক দেরিতে হলেও সেই সাহসটা তো পেয়েছি।” উল্লেখ্য, দুই মেয়েকে নিয়ে চুটিয়ে দীপাবলি সেলিব্রেট করেছেন নীলাঞ্জনা। দুই মেয়েকে নিয়ে বেশ কিছু ছবি পোস্ট করেছেন তিনি।

Follow Us