AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘বাবার মৃত্যুর পরের দিনই …’, কেন মায়ের উপর রেগে গিয়েছিলেন রুক্মিণী?

Rukmini Maitra: রুক্মিণী মৈত্র টলিপাড়ার অন্যতম আলোচিত নায়িকা। তাঁকে নিয়ে তেমন কোনও বিতর্ক নেই। সাত বছরে টলিপাড়ায় নিজের জমি প্রায় শক্ত করে ফেলেছেন অভিনেত্রী। তবে ফ্যাশন জগতে তাঁর বিচরণ বহু দিনের। ২০১৭ সালে মুক্তি পায় তাঁর অভিনীত প্রথম সিনেমা 'চ্যাম্প'। অভিনেতা দেবের সঙ্গে জুটি বাঁধে নায়িকা। সেই একই সময় বাবাকে হারান অভিনেত্রী।

'বাবার মৃত্যুর পরের দিনই ...', কেন মায়ের উপর রেগে গিয়েছিলেন রুক্মিণী?
রুক্মিণী মৈত্র।
| Edited By: | Updated on: Sep 25, 2024 | 2:56 PM
Share

রুক্মিণী মৈত্র টলিপাড়ার অন্যতম আলোচিত নায়িকা। তাঁকে নিয়ে তেমন কোনও বিতর্ক নেই। সাত বছরে টলিপাড়ায় নিজের জমি প্রায় শক্ত করে ফেলেছেন অভিনেত্রী। তবে ফ্যাশন জগতে তাঁর বিচরণ বহু দিনের। ২০১৭ সালে মুক্তি পায় তাঁর অভিনীত প্রথম সিনেমা ‘চ্যাম্প’। অভিনেতা দেবের সঙ্গে জুটি বাঁধে নায়িকা। সেই একই সময় বাবাকে হারান অভিনেত্রী। সেই বছরটা এক অদ্ভুত সময়ের মধ্য়ে দিয়ে গিয়েছিলেন নায়িকা। সম্প্রতি এক পডকাস্টে সেই পুরনো স্মৃতিতেই ডুব দিলেন রুক্মিণী।

নায়িকা জানালেন তাঁর প্রিয় বন্ধু হলেন তাঁর মা। জীবনের খুঁটিনাটি যা ঘটে সবটাই তিনি মায়ের সঙ্গে ভাগ করে থাকেন । তাই রুক্মিণীর মা-ও মেয়ের কোনটা ভাল না হবে না হবে সেটা বোঝেন। নায়িকা জানালেন নিজের বেস্ট ফ্রেন্ডের উপর কেন রেগে গিয়েছিলেন তিনি। রুক্মিণী বলেন, “আমি মায়ের উপর চোখ বন্ধ করে ভরসা করি। কিন্তু বাবা মারা যাওয়ার পরের দিন মায়ের উপর খুব রাগ হয়েছিল।” কেন রাগ হয়েছিল? বাবাকে হারানোর পর এমন কী করেছিলেন অভিনেত্রীর মা যে বিরক্ত হয়েছিলেন নায়িকা?

রুক্মিণী বলেন, “বাবা চলে যাওয়ার পরের দিন আমি দেখলাম মা প্রতি দিনের মতো রেডি হয়ে গিয়েছেন শাড়ি পরে। নিজের কাজে যাচ্ছেন। আর আমায় বললেন আমি যেন নিজের শুটিংয়ে যাই। সেই মুহূর্তে মায়ের উপর রাগ হয়েছিল খুব। মনে হয়েছিল কেন মা এটা করছেন। কিন্তু পরে বুঝতে পেরেছিলাম। মা সেটের প্রত্যেককে বলে দিয়েছিলেন যেন আমায় কেউ প্রশ্ন না করে যে আমি ঠিক আছি কিনা। আর পাঁচটা দিনের মতোই যেন আমার সঙ্গে ব্যবহার করা হয়।” সেই একটা মুহূর্তের জন্য মায়ের উপর বিরক্ত হয়েছিলেন নায়িকা। পরে অবশ্য অভিনেত্রী অনুভব করেন ঠিক কী কারণে মা সে দিন এটা করেছিলেন। এই মুহূর্তে নায়িকার ঝুলিতে একের পর এক ছবি। পরিবার, বন্ধুবান্ধব নিয়ে খুব ভাল রয়েছেন নায়িকা।

Follow Us