বিয়ের প্রস্তাব দিলেন অনিল কাপুর, আর শ্রীদেবী মালা পরালেন দাদা বনিকে! জানেন, কেন?
বৃষ্টিভেজা রাতে যখন নীল শিফন শাড়িতে শ্রীদেবী এসে দাঁড়ালেন, তখন শুধুই গানে আই লাভ ইউ নয়, মনে মনেই যেন শ্রীদেবীর মিস্টার ইন্ডিয়া হয়ে উঠেছিলেন অনিল।

শ্রীদেবী ছিলেন রূপ কি রানি, আর গোপনে তাঁর মন চুরি করেছিলেন রাজা অনিল কাপুর। তাই তো দুজনে মিলে জুটি বেঁধে রূপের রানি ও চোরের রাজা গল্প শুনিয়ে ছিলেন পর্দায়। কিন্তু তার অনেক আগেই বৃষ্টিভেজা রাতে যখন নীল শিফন শাড়িতে শ্রীদেবী এসে দাঁড়ালেন, তখন শুধুই গানে আই লাভ ইউ নয়, মনে মনেই যেন শ্রীদেবীর মিস্টার ইন্ডিয়া হয়ে উঠেছিলেন অনিল। অনিল-শ্রীদেবীর সেই প্রেম, বলিউড গুঞ্জনের একেবারে দাবানল। দুজনকে নিয়ে কিছু রটলেই, শোরগোল পড়ে যেত।
জনপ্রিয় এক বলিউডি বিনোদন ম্য়াগাজিনে প্রকাশিত হয়েছিল এক খবর, যা রাতারাতি তোলপাড় ফেলে দিয়েছিল। সেই বিনোদনমূলক ম্য়াগাজিন অনুযায়ী, এক ছবির প্রিমিয়ার শো থেকে বেরিয়ে শ্রীদেবীকে নিজের গাড়িতে চাপিয়ে সোজা মেরিন ড্রাইভে নিয়ে যান অনিল। রাত তখন ১ টা। গাড়ির ভিতর বসিয়েই অনিল, শ্রীদেবীকে দিয়েছিলেন বিয়ের প্রস্তাব। সেদিন রাতে অনিলের প্রস্তাবের কোনও উত্তর দেননি তিনি। শ্রী চুপই ছিলেন। শোনা যায়, তারপর থেকে নাকি অনিলের থেকে দূরত্ব বাড়িয়ে ছিলেন বলিউডের চাঁদনি।
ঠিক এই সময়ই অনিলের সঙ্গে নাম জড়িয়ে যায় ধক ধক গার্ল মাধুরী দীক্ষিতের। তাঁদের নিয়ে গসিপ ম্যাগাজিনে ছাপতে থাকে নানা খবর। সেসব খবর শ্রীদেবীর কানেও যায়। শ্রীদেবীর ঘনিষ্ঠসূত্রের খবর, অনিল ও মাধুরীর সখ্যতা নাকি পছন্দ ছিল না শ্রীদেবীর। আর সেই সময়ই ঘটে আরেক কাণ্ড। আচমকাই অসুস্থ হয়ে পড়েন শ্রীদেবীর মা। শোনা যায়, এই সময় নাকি শ্রীদেবীর পরিবারের পাশে দাঁড়িয়ে ছিলেন বনি। আর সেখান থেকেই বনির প্রতি প্রেম। বনির আরেক স্ত্রী, সন্তান রয়েছে জেনেও, অনিল কাপুরের দাদা, বনির গলাতেই মালা দেন শ্রীদেবী। শোনা যায়, শ্রীদেবীকে বিয়ে করার কারণে, দাদার সঙ্গে নাকি বহুদিন কথা বন্ধ রেখেছিলেন অনিল কাপুর।
