AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মাধুরী স্নান করে বের হতেই ভেজা শরীরে হাত দিলেন বিনোদ খান্না…

হঠাৎই খবর পেলেন বিনোদ খান্নার মতো সুপারস্টারের বিপরীতে তাঁকে ভাবা হচ্ছে। একথা শোনামাত্রই দুবার আর চিন্তা করেননি মাধুরী। সই করলেন ছবি। তবে এই ছবিই যে তাঁকে সারাজীবনের ট্রমা দিয়ে যাবে তা স্বপ্নেও ভাবতে পারেননি মাধুরী। বিনোদ খান্না যে এমনটা করবেন, তা ভাবলেই এখনও ভয়ে কেঁপে ওঠেন বলিউড ডিভা।

মাধুরী স্নান করে বের হতেই ভেজা শরীরে হাত দিলেন বিনোদ খান্না...
| Updated on: Mar 12, 2025 | 5:10 PM
Share

তখন বলিউডে একেবারেই নতুন মাধুরী দীক্ষিত। তাঁর নামের পাশে তখনও ধক ধক গার্ল ট্যাগ পড়েনি। হঠাৎই খবর পেলেন বিনোদ খান্নার মতো সুপারস্টারের বিপরীতে তাঁকে ভাবা হচ্ছে। একথা শোনামাত্রই দুবার আর চিন্তা করেননি মাধুরী। সই করলেন ছবি। তবে এই ছবিই যে তাঁকে সারাজীবনের ট্রমা দিয়ে যাবে তা স্বপ্নেও ভাবতে পারেননি মাধুরী। বিনোদ খান্না যে এমনটা করবেন, তা ভাবলেই এখনও ভয়ে কেঁপে ওঠেন বলিউড ডিভা।

শুটিং চলছিল মাধুরী ও বিনোদ খান্না অভিনীত ছবি দয়াবান-এর। এই ছবিরই আজ ফির তুমপে পেয়ার গানে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে হয়েছিল মাধুরী ও বিনোদকে। তবে অন্তরঙ্গ এই দৃশ্য যে এতটা মাখো মাখো হবে, তা আগে থেকে বুঝতে পারেননি মাধুরী। তাই ক্য়ামেরার সামনে যখন বিনোদ খান্না, তাঁর শরীরের সঙ্গে খেলায় মত্ত হয়েছিল, একটু অস্বস্তিতেই পড়েছিলেন। কিন্তু বিনোদ খান্না তখন বড় স্টার, তাই অস্বস্তি হলেও চুপ করে ছিলেন মাধুরী।

দৃশ্যটি ছিল, দু-কামরার ঘরে সাদা স্বচ্ছ পর্দা টাঙিয়ে স্নান করছেন মাধুরী। বিছানায় শুয়ে শুয়ে মাধুরীর সেই অপলক দেখছিলেন বিনোদ। ভেজা অবস্থাতেই বাথরুম থেকে বের হতেই, বিনোদ খান্না কাছে ডাকলেন মাধুরীকে। হঠাৎ নামল বৃষ্টি। বাড়ির চাল ফুটো হয়ে বৃষ্টির জল ঘর জুড়ে। সেই বৃষ্টিতেই ফের স্নান সারলেন মাধুরী ও বিনোদ। তবে আবেগ বাঁধ ভাঙল যখন মাধুরীর ঠোঁটে ঠোঁট রাখলেন বিনোদ। আর এমন জোরে চুমু খেলেন যে, মাধুরীর ঠোঁট থেকে গড়িয়ে পড়তে শুরু করল রক্ত। পরিচালক কাটও বলেছিলেন, তবে বিনোদ থামেননি।  সবার সামনে অপমানিত হয়েছিলেন মাধুরী। কেঁদেই ফেলেছিলেন। সেই সময় গসিপ ম্যাগাজিন গুলোতে, মাধুরীর সঙ্গে বিনোদের এই কাণ্ড হইচই ফেলে দিয়েছিল। মাধুরী কিন্তু আজও আপশোস করেন, কেন তিনি এই ছবি সই করেছিলেন!

 

 

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?