AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পোশাকেই বনবন করে ঘুরছে পাখা, উরফির গরম দেখে চোখ কপালে

Viral Video: তাই বলে তালিকা থেকে বাদ পড়লেন না ট্রোলাররা। তাঁরাও নেমে পড়লেন মাঝে উরফি জাভেদকে ট্রোল করতে। দীর্ঘ চর্চিত এই লুকে বারে বারে কটাক্ষের শিকার হলেও তিনি তাঁর যুক্তিতে স্পষ্ট, তাঁর যা ইচ্ছে তিনি তাই পরবেন। তার বাইরে কেউ তাঁকে কোনও উপদেশ দিলে শুনতে নারাজ উরফি জাভেদ।

পোশাকেই বনবন করে ঘুরছে পাখা, উরফির গরম দেখে চোখ কপালে
| Updated on: Apr 06, 2024 | 8:33 PM
Share

উরফি জাভেদ, প্রথম থেকেই ছকভাঙা পোশাকে তিনি ভাইরাল। বলিউডে অভিনয় করতে চেয়েছিলেন, প্রস্তাব পেয়েছিলেন কয়েকটা, তবে কোনওটারই মান তেমন নয় বলে নিজেই দাবি করেছিলেন উরফি। পথে ঘাটে ‘উদ্ভট’ পোশাক পরে সোশ্যাল মিডিয়ায় ট্রোল্ড হওয়া স্টারকে এখন মাঝে মধ্যেই দেখা যায় টিভির পর্দায়। স্পিটসভিলা ১৪-তে প্রথম দেখা গিয়েছিল তাঁকে। এবার তিনি মিস্ট্রি বক্স নিয়ে হাজির। স্পিটসভিলা ১৫-র শুরুতেই চমক লাগালেন তিনি। তাঁর পর্দায় উপস্থাপনার কায়দাই যেন গিয়েছে পাল্টে। তবে ভাইরাল হওয়া উরফি আজও নিজের জায়গা থেকে অনঢ়। এমন নয় যে তিনি নয়া নয়া পোশাক পরে সকলের দৃষ্টি আকর্ষণ করা ছেড়ে দিয়েছেন।

তাঁর সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই নজরে আসে তেমনই নানা ছবি। কখনও ব্যাটের নেটে ফুলের কাজ, কখনও আবার ব্রালেটের ওপর পাখা লাগিয়ে মজার পোজ়। হ্যাঁ, একেবারে ঠিক শুনেছেন। গরম পড়তেই এবার মজার পোশাক নিয়ে হাজির উরফি জাভেদ। যেখানে দেখা গেল দুই স্তনের ওপর দুটি পাখা লাগানো। যা দেখে অনেকেরই চোখ উঠল কপালে। কেউ বললেন, গরম পড়তেই উরফির আবিষ্কার, কেউ আবার প্রশংসায় ভরালেন তাঁকে।

তাই বলে তালিকা থেকে বাদ পড়লেন না ট্রোলাররা। তাঁরাও নেমে পড়লেন মাঝে উরফি জাভেদকে ট্রোল করতে। দীর্ঘ চর্চিত এই লুকে বারে বারে কটাক্ষের শিকার হলেও তিনি তাঁর যুক্তিতে স্পষ্ট, তাঁর যা ইচ্ছে তিনি তাই পরবেন। তার বাইরে কেউ তাঁকে কোনও উপদেশ দিলে শুনতে নারাজ উরফি জাভেদ। তবে স্পষ্ট কথা বরাবরই বলে থাকেন উরফি জাভেদ। বরাবরই তাঁর মন্তব্য উঠে আসতে দেখা যায় চর্চায়। ফ্যাশন স্টেটমেন্ট তিনি পাল্টে ফেলতে নারাজ। তা তিনি স্পষ্ট জানিয়ে দিতে দ্বিতীয়বার ভাবেন না।

View this post on Instagram

A post shared by Uorfi (@urf7i)

বারে বারে সমালোচনার শিকারও হয়েছেন তিনি। কটাক্ষের শিকার হওয়াতে তাঁর কোনও আপত্তি নেই। তবে তাঁকে নিয়ে যদি কোনও মিথ্যে রটনা রয়ে যায়, তবে তিনি সেই প্রসঙ্গে মুখ খুলতে বিন্দুমাত্র সময় নেয় না। উরফি জাভেদ এবারও ঠিক তেমনটাই করলেন। তিনি জানেন তাঁর পোস্ট সামনে আসা মাত্রই তা নিয়ে রীতিমত ময়নাতদন্ত চলতে থাকে সোশ্যাল মিডিয়ায়। এবারও তার ব্যতিক্রম হল না।

Follow Us
পশ্চিম মেদিনীপুরে জঙ্গল লুঠের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
পশ্চিম মেদিনীপুরে জঙ্গল লুঠের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
জেলে শাহজাহান, সন্দেশখালিতে তাঁর বাহিনীর দাপাদাপি!
জেলে শাহজাহান, সন্দেশখালিতে তাঁর বাহিনীর দাপাদাপি!
গ্রেফতারি পরোয়ানা জারি অভিষেকের PA-এর বিরুদ্ধে
গ্রেফতারি পরোয়ানা জারি অভিষেকের PA-এর বিরুদ্ধে
এবার মাটি চুরির অভিযোগ অভিষেক ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে!
এবার মাটি চুরির অভিযোগ অভিষেক ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে!
পাহাড় থেকে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
পাহাড় থেকে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
বাইরে মামলার ফাঁস, ঘরেও কি একা অভিষেক?
বাইরে মামলার ফাঁস, ঘরেও কি একা অভিষেক?
দুষ্কৃতীদের উল্টো ঝুলিয়ে শাস্তির নিদান! অমিত শাহের সুর দিলীপের কণ্ঠে
দুষ্কৃতীদের উল্টো ঝুলিয়ে শাস্তির নিদান! অমিত শাহের সুর দিলীপের কণ্ঠে
প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে অভিষেককে জিজ্ঞাসাবাদ করে কী কী জানল ইডি?
প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে অভিষেককে জিজ্ঞাসাবাদ করে কী কী জানল ইডি?
৩ বার ডাকার পরেও পুলিশকে পাত্তা দিলেন না, কোথায় অরূপ বিশ্বাস?
৩ বার ডাকার পরেও পুলিশকে পাত্তা দিলেন না, কোথায় অরূপ বিশ্বাস?
মুকুন্দপুরে অনন্যার ওয়ার্ড অফিসে পুরসভায় নিয়োগের তালিকা!
মুকুন্দপুরে অনন্যার ওয়ার্ড অফিসে পুরসভায় নিয়োগের তালিকা!