Uttam Kumar: রঞ্জিত মল্লিকের ছবিতে খলনায়ক উত্তম, থাকতেন শুভেন্দুও! কথা এগিয়েও কেন তৈরি হল না সেই ছবি? কোন ছবি জানেন?
Ranjit Mallick on Uttam Kumar: নায়কসুলভ ইমেজ ভেঙে এক ভয়ংকর খলনায়কের চরিত্রে পর্দায় হাজির হতে চেয়েছিলেন তিনি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই স্বপ্ন আর পূরণ হয়নি। আজ যে কালজয়ী অ্যাকশন সিনেমা 'শত্রু'-কে আমরা রঞ্জিত মল্লিক, চিরঞ্জিত চক্রবর্তী ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অন্যতম সেরা ছবি হিসেবে চিনি, সেই ছবির নেপথ্যেই জড়িয়ে রয়েছে মহানায়কের এক করুণ ইতিহাস।

বাংলা সিনেমার ইতিহাসে মহানায়ক উত্তম কুমার মানেই রোমান্টিক নায়কের এক অনন্য প্রতিচ্ছবি। তবে কেরিয়ারের সায়াহ্নে এসে নিজের সেই চেনা রোমান্টিক বা নায়কসুলভ ইমেজ ভেঙে এক ভয়ংকর খলনায়কের চরিত্রে পর্দায় হাজির হতে চেয়েছিলেন তিনি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই স্বপ্ন আর পূরণ হয়নি। আজ যে কালজয়ী অ্যাকশন সিনেমা ‘শত্রু’-কে আমরা রঞ্জিত মল্লিক, চিরঞ্জিত চক্রবর্তী ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অন্যতম সেরা ছবি হিসেবে চিনি, সেই ছবির নেপথ্যেই জড়িয়ে রয়েছে মহানায়কের এক করুণ ইতিহাস।
সম্প্রতি উত্তম কুমারের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক বিশেষ স্মরণসভায় বাংলা চলচ্চিত্র জগতের দিকপাল তারকারা উপস্থিত হয়ে মহানায়কের স্মৃতিচারণ করেন। সেই মঞ্চে রঞ্জিত মল্লিক, মিঠুন চক্রবর্তী, বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের পাশাপাশি উপস্থিত ছিলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ও। আর সেখানেই তিনি ফাঁস করেন তাঁর বাবা শুভেন্দু চট্টোপাধ্যায় ও উত্তম কুমারের সেই না-হওয়া সিনেমার গল্প।
শাশ্বত জানান, কেরিয়ারের দীর্ঘ পথচলায় মূলধারার নায়ক হিসেবে রাজত্ব করার পর, একদম অন্য স্বাদের একটি চ্যালেঞ্জিং নেতিবাচক চরিত্রে অভিনয় করতে চেয়ে নিজেই আগ্রহ প্রকাশ করেছিলেন উত্তম কুমার। সেই অনুযায়ী একটি ছবির পরিকল্পনাও চূড়ান্ত হয়, যার নাম রাখা হয়েছিল ‘হবো ইতিহাস’। ছবিটিতে উত্তম কুমারের পাশাপাশি একটি অন্যতম মুখ্য চরিত্রে অভিনয়ের কথা ছিল শুভেন্দু চট্টোপাধ্যায়ের।
কিন্তু নিয়তির লিখন ছিল অন্যরকম। ছবিটির শুটিং শুরু হওয়ার মাত্র চার দিনের মাথায় আকস্মিকভাবে প্রয়াণ ঘটে মহানায়ক উত্তম কুমারের। উত্তম কুমারের এই অকাল প্রয়াণে গভীরভাবে শোকাহত হয়ে সেই সিনেমাটি থেকে নিজেকে সরিয়ে নেন শুভেন্দু চট্টোপাধ্যায়ও।
পরবর্তীতে সেই একই চিত্রনাট্যকে ভিত্তি করে নতুনভাবে তৈরি করা হয় বাংলা সিনেমার অন্যতম ব্লকবাস্টার হিট ‘শত্রু’। এই ছবিতে শুভেন্দু বন্দেোপাধ্যায়ের চরিত্রে রঞ্জিত মল্লিকের আইকনিক অভিনয় আজও দর্শকের মনে অমলিন। ‘শত্রু’ সুপারহিট হলেও, যদি উত্তম কুমার জীবিত থাকতেন এবং ‘হবো ইতিহাস’-এ সেই খলনায়কের চরিত্রে অভিনয় করতেন—তবে বাংলা সিনেমা যে এক ইতিহাস সৃষ্টিকারী পারফরম্যান্সের সাক্ষী থাকত, তা বলার অপেক্ষা রাখে না।
