Irrfan Khan movie release: ২৫ বছর মুক্তি পেল ইরফান খানের ছবি

After 25 years, Vidya Balan shares her emotional experience of working with late actor Irrfan Khan in 'The Last Tenant' and her struggle during the early days of her career:দীর্ঘ ২৫ বছর পর মুক্তি পেল বিদ্যা বালান ও ইরফান খান অভিনীত ছবি ‘দ্য লাস্ট টেন্যান্ট’। পুরনো স্মৃতিরোমন্থন করতে গিয়ে ইরফানকে সমসেরার সেরা ন্যাচারাল অভিনেতা বলে অভিহিত করলেন বিদ্যা। সেই সঙ্গে ফিরে দেখলেন নিজের কেরিয়ারের কঠিন সংগ্রামের দিনগুলোকেও।

Irrfan Khan movie release: ২৫ বছর মুক্তি পেল ইরফান খানের ছবি
কী বলেছেন অভিনেত্রী?

May 08, 2026 | 8:24 AM

২৫ বছর আগের এক তরুণী, যাঁর চোখে ছিল অভিনেত্রী হওয়ার হাজার স্বপ্ন। আর তাঁর উল্টোদিকে দাঁড়িয়ে একজন অভিনেতা, যাঁর চোখের ভাষাই ছিল অভিনয়ের শেষ কথা। বলছি বিদ্যা বালান (Vidya Balan) এবং প্রয়াত কিংবদন্তি অভিনেতা ইরফান খানের (Irrfan Khan) কথা। দীর্ঘ আড়াই দশক ধরে বাক্সবন্দি হয়ে থাকা তাঁদের অভিনীত ছবি ‘দ্য লাস্ট টেন্যান্ট’ (The Last Tenant) অবশেষে মুক্তি পেয়েছে। আর এই ছবি মুক্তি পেতেই স্মৃতিমেদুর হয়ে পড়লেন বিদ্যা। তাঁর মতে, ইরফান ছিলেন সমসময়ের সবচেয়ে ন্যাচারাল অভিনেতা। স্মৃতির পাতা উল্টে ইরফানকে নিয়ে কী বলেছেন অভিনেত্রী?

সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে সার্থক দাশগুপ্ত পরিচালিত এই ছবি। দীর্ঘ ২৫ বছর পর নিজের অভিনীত সেই কাজ দেখে আবেগ ধরে রাখতে পারেননি বিদ্যা। সমাজমাধ্যমে তিনি ভাগ করে নিয়েছেন তাঁর সেই পুরনো দিনগুলোর লড়াইয়ের গল্প। বিদ্যা জানিয়েছেন, যখন তিনি এই ছবির শুটিং করেছিলেন, তখন তাঁর কেরিয়ারের সবচেয়ে কঠিন সময় চলছিল। তাঁর অভিনীত মালয়ালম ছবি ‘চক্রম’ মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল এবং প্রায় ডজনখানেক ছবি থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছিল। ব্যর্থতার সেই পাহাড়প্রমাণ গ্লানি ঢাকতেই হয়তো ‘দ্য লাস্ট টেন্যান্ট’-এর কথা মনের মধ্যেই রেখে দিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু পরিচালক সার্থকের একটি মেসেজ ফের সেই পুরনো স্মৃতিকে তরতাজা করে দিয়েছে।

বিদ্যা বালান স্মৃতিচারণা করতে গিয়ে জানিয়েছেন, শুটিং সেট থেকে নিজের বোনকে ফোন করে তিনি কতটা উত্তেজিত হয়ে বলেছিলেন যে, ‘বনেগি আপনি বাত’-এর সেই অসাধারণ অভিনেতা ইরফানের সঙ্গে কাজ করছেন তিনি। বিদ্যার কথায়, “তখনও আমার মনে হয়েছিল ওঁর মতো স্বাভাবিক অভিনেতা আর হয় না, আর কাল রাতে ছবিটা দেখার সময়ও ঠিক একই অনুভূতি হল। ওঁর অভিনয় দেখলে আসল না অভিনয় ধরতে পারা বেশ কঠিন।”

ইরফানের সঙ্গে আরও কাজ করতে না পারার আক্ষেপ আজও তাড়িয়ে বেড়ায় বিদ্যাকে। তিনি জানান, বেশ কয়েকবার সুযোগ এলেও বিভিন্ন কারণে তাঁদের একসঙ্গে কাজ করা হয়ে ওঠেনি। তবে ‘দ্য লাস্ট টেন্যান্ট’ মুক্তি পাওয়ায় সেই আক্ষেপ কিছুটা হলেও মিটেছে। বিদ্যার মতে, ২৫ বছর পর যেন তাঁদের নক্ষত্ররা এক বিন্দুতে এসে মিলিত হল। প্রিয় সহকর্মী ও বন্ধুর প্রতি শ্রদ্ধায় আরও একবার নতজানু হলেন অভিনেত্রী। ডিজিটাল দুনিয়ায় এই ছবি এখন সিনেপ্রেমীদের কাছে এক অমূল্য সম্পদ হয়ে দাঁড়িয়েছে।

Follow Us