Vijay Deverakonda: ‘শরীর ছোঁয়াটা খুব জরুরি…’ রশ্মিকাকে নিয়ে কোন কথা ফাঁস করলেন বিজয় দেবেরাকোন্ডা?
Vijay Deverakonda and Rashmika Mandanna Relationship: এমনকী, সারাদিনের মধ্যে কম করেও ১০ থেকে ১৫ বার তাঁকে ‘আই লাভ ইউ’ বলেন রশ্মিকা! যাতে কোনওভাবেই তাঁদের এই বন্ধন বা একে অপরের প্রতি টানকে তাঁরা একে অপরকে 'টেকেন ফর গ্র্যান্টেড' বা অবহেলা না করেন।

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম চর্চিত এবং জনপ্রিয় জুটি বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakonda) ও রশ্মিকা মান্দানা (Rashmika Mandanna)। দীর্ঘদিনের জল্পনা ও বন্ধুত্বের পর অবশেষে ছাদনাতলায় গিয়ে তাঁরা নিজেদের সম্পর্ককে এক নতুন রূপ দিয়েছেন। আর বিয়ের পর সম্প্রতি এক পডকাস্টে একসঙ্গে হাজির হয়ে নিজেদের দাম্পত্য জীবন ও সম্পর্কের নানা অজানা দিক খোলামেলা আলোচনা করেছেন এই জুটি। সেখানেই সম্পর্কের রসায়ন টিকিয়ে রাখার কিছু দারুণ ও সহজ সূত্র সকলের সঙ্গে ভাগ করে নেন তাঁরা।
পডকাস্টের আড্ডায় বিজয় দেবেরাকোন্ডা ফাঁস করেন যে, তাঁদের দৈনন্দিন জীবনে ভালোবাসার প্রকাশ কতটা গভীর। অভিনেতা জানান, তাঁর স্ত্রী রশ্মিকা মান্দানা তাঁকে নিয়মিত নিজের অনুভূতির কথা মনে করিয়ে দেন। এমনকী, সারাদিনের মধ্যে কম করেও ১০ থেকে ১৫ বার তাঁকে ‘আই লাভ ইউ’ বলেন রশ্মিকা! যাতে কোনওভাবেই তাঁদের এই বন্ধন বা একে অপরের প্রতি টানকে তাঁরা একে অপরকে ‘টেকেন ফর গ্র্যান্টেড’ বা অবহেলা না করেন।
সম্পর্কে বড় কোনও সারপ্রাইজ বা ডেট নাইট নয়, বরং ছোট ছোট দৈনন্দিন অভ্যাসই যে আসল ঘনিষ্ঠতা তৈরি করে, সে বিষয়ে একমত হয়েছেন দুজনেই। বিজয় ও রশ্মিকার মতে, নিয়মিত যোগাযোগ রাখা, একে অপরের খোঁজ নেওয়া এবং শারীরিক স্পর্শ বা ফিজিক্যাল টাচ দাম্পত্যকে জীবন্ত ও সুস্থ রাখতে অত্যন্ত জরুরি ভূমিকা পালন করে।
এই প্রসঙ্গে রশ্মিকা এক গুরুত্বপূর্ণ উপলব্ধি শেয়ার করেন। তিনি জানান, বেশিরভাগ মানুষই ঘরের বাইরে থাকা বাইরের জগতের মানুষের জন্য নানারকম এফোর্ট বা যত্ন নেন, অথচ দিনশেষে যাঁদের সঙ্গে ছাদের নিচে বসবাস করছেন, সেই ঘরের কাছের মানুষটাকেই অনেক সময় সবচেয়ে বেশি অবহেলা করে ফেলেন। এই ভুলটাই ভাঙাতে চান এই তারকা দম্পতি।
সবমিলিয়ে, গ্ল্যামারের দুনিয়ার বাইরে সাধারণ মানুষের মতো ভালোবেসে, একে অপরকে সময় দিয়ে এবং ছোট ছোট যত্ন ও খোলামেলা যোগাযোগের মাধ্যমেই যে নিজেদের অটুট বন্ধনকে টিকিয়ে রেখেছেন ‘ভি-রেশ’ (Vi-Rash), তা তাঁদের এই পডকাস্ট আলাপেই স্পষ্ট হয়ে উঠেছে।
