AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aishwarya Rai: ‘বিন্দুমাত্র অস্বস্তিতে ছিলাম না আমি’, হাজার বিতর্কে স্পষ্ট সাফাই ঐশ্বর্যের

Controversy: বিশেষ করে আরাধ্যা রাই বচ্চন জন্মের পর থেকেই ঐশ্বর্যকে নিয়ে শুরু হয়ে যায় নানান বিতর্ক। রাতারাতি ওজন বাড়িয়ে অধিকাংশেরই কটাক্ষের শিকার হয়েছিলেন তিনি। যদিও ঐশ্বর্য তা নিয়ে বিন্দুমাত্র বিচলিত ছিলেন না। 

Aishwarya Rai: 'বিন্দুমাত্র অস্বস্তিতে ছিলাম না আমি', হাজার বিতর্কে স্পষ্ট সাফাই ঐশ্বর্যের
| Updated on: Sep 24, 2024 | 7:00 PM
Share

ঐশ্বর্য রাই বচ্চন, বলিউডের অন্যতম স্টার, যাঁকে নিয়ে একের পর এক ছবির পরিকল্পনা করে ফেলতেন পরিচালকেরা। প্রযোজকেরাও তাঁকে চাইতেন প্রজেক্টে। তবে বচ্চন পরিবারে কি বিয়ে হওয়াই হল কাল? সন্তান নেওয়ার পর ঐশ্বর্যকে সেভাবে পর্দায় আর ফিরে পাওয়া হল না। হাতে গুনে কয়েকটি প্রজেক্টে কাজ করেছেন তিনি। যা নিয়ে বিভিন্ন মহলে চর্চা ছিল তুঙ্গে। বিশেষ করে আরাধ্যা রাই বচ্চন জন্মের পর থেকেই ঐশ্বর্যকে নিয়ে শুরু হয়ে যায় নানান বিতর্ক। রাতারাতি ওজন বাড়িয়ে অধিকাংশেরই কটাক্ষের শিকার হয়েছিলেন তিনি। যদিও ঐশ্বর্য তা নিয়ে বিন্দুমাত্র বিচলিত ছিলেন না।

এক সাক্ষাৎকারে বলেছিলেন, শরীরে মেদ বাড়ায় বিন্দুমাত্র অস্বস্তিতে ছিলাম না আমি। যাঁরা করেন, আমার মনে হয়, তাঁদের এসব ড্রামা পছন্দ হয়। তবে আমি ব্যস্ত ছিলাম আমার বাস্তব জীবন নিয়ে ও আমার সন্তানকে নিয়ে। আমি সাধারণ একটা মেয়ের জীবন যাপন করতে চেয়েছিলাম, যা ইচ্ছে করেছে খেয়েছি, নিজের ইমেজের কথা মাথায় না রেখে, কেবল মনের কথা শুনেছি, সন্তানের যত্ন নিয়েছি।

যদিও ঐশ্বর্যের এই মন্তব্য সহমত পোষণ করেছিলেন অভিনেতা অভিষেক বচ্চনও। তিনিও জানিয়েছিলেন, ঐশ্বর্য ছিলেন বলেই তাঁদের সন্তান কন্যা আরাধ্যা ভালভাবে মানুষ হচ্ছে। কাজ কমিয়ে মেয়েকে সময় দেওয়ার এই আত্মত্যাগকে বাহবা জানিয়েছিলেন অভিষেক। এটাও বলেছিলেন, “আমি ঐশ্বর্যর কাছে চির কৃতজ্ঞ। খুব সুন্দরভাবে আমাদের মেয়েকে মানুষ করছে ও।”

Follow Us