AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

যিশুর সঙ্গে বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই দুই মেয়েকে কী পরামর্শ দিলেন নীলাঞ্জনা?

Tollywood Gossip: নীলাঞ্জনা-যিশুকে একসঙ্গে আর দেখা যাচ্ছে না। দুর্গাপুজো নিজের মতো করেই কাটালেন তিনি। অন্যদিকে দুই মেয়েকে নিয়ে ব্যস্ত নীলাঞ্জনা। নিজের প্রযোজনা সংস্থার কাজও বাড়ছে তাঁর। সব মিলিয়ে জারা ও সারা, দুই কন্যাই এখন তাঁর পৃথিবী। 

যিশুর সঙ্গে বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই দুই মেয়েকে কী পরামর্শ দিলেন নীলাঞ্জনা?
| Updated on: Oct 16, 2024 | 10:03 AM
Share

যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্ত, টলিপাড়ার অন্যত চর্চিত জুটি। যাঁদের নিয়ে বেশ কিছুদিন ধরে নানা জল্পনা জায়গা করে নিচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তাঁদের সম্পর্কে ধরেছে ফাটল, এক ছাদের তলায় থাকছেন না দম্পতি। বিচ্ছেদের পথেই হাঁটছেন নাকি জুটি। যদিও এই প্রসঙ্গে খুব একটা মন্তব্য করতে রাজি নন তাঁরা। তবে সম্প্রতিতে যে সব ছবি সামনে উঠে এসেছে, তা একপ্রকার স্পষ্ট করে, যা রটে, তার কিছু তো বটে। নীলাঞ্জনা-যিশুকে একসঙ্গে আর দেখা যাচ্ছে না। দুর্গাপুজো নিজের মতো করেই কাটালেন তিনি। অন্যদিকে দুই মেয়েকে নিয়ে ব্যস্ত নীলাঞ্জনা। নিজের প্রযোজনা সংস্থার কাজও বাড়ছে তাঁর। সব মিলিয়ে জারা ও সারা, দুই কন্যাই এখন তাঁর পৃথিবী।

সদ্য এক পডকাস্টে, সেই মেয়েদের নিয়েই মুখ খুললেন নীলাঞ্জনা। জানালেন, তিনি মা হয়ে মেয়েদের সবক্ষেত্রে কোন উপদেশ দিয়ে থাকেন, যা তাঁদের পথচলতে সাহায্য করবে? জারা এবং সারার উদ্দেশ্যে নীলাঞ্জনা বলেন, ‘আমি এটা সব মহিলাকেই বলি, আমার মেয়েদেরও বলি। তুমি কাজ করা থামাতেই পারো স্বেচ্ছায়। কিন্তু সবসময় এমন কিছু করবে, যেটা শুধু তোমার নিজের জন্য হবে।’

অর্থাৎ মেয়েদের কেরিয়ার নিয়ে বেশ সচেতন তিনি। চান দুই মেয়েই যেন নিজের পায়ের তলার মাটি শক্ত করেন। জারা অর্থাৎ যিশু-নীলাঞ্জনার বড় মেয়ে ইতিমধ্যেই ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন। মডেলিং-এ নজর কেড়েছেন। দেশ থেকে বিদেশে এখন তাঁর পরিচিতি বেশ বাড়ছে। বড়পর্দায় বাবার হাত ধরে হাতেখড়ি। ‘উমা’ ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন সারা।

Follow Us