‘মেয়ে অভিনয়ে আসুক চাই না’, শ্রীময়ী

শ্রীময়ী একেবারেই চাইলেন না, মেয়ে বড় হয়ে অভিনেত্রী হন। তাঁর কথায়, ''আমি চাই না মেয়ে অভিনেত্রী হোক। অনেকে হয়তো ভাবতে পারেন যে, নিজে অভিনেত্রী হয়ে এরকম কী করে বলছে! কারণটা বলছি। অতীতে এই পেশায় এত প্রতিযোগিতা ছিল না। কিন্তু এখন চূড়ান্ত প্রতিযোগিতা আর ইঁদুরদৌড়। চোখের সামনে থেকে কেউ সরে গেলেন মানেই তিনি হারিয়ে যেতে পারেন। এই নিয়ে আমি নিজেও নিরাপত্তাহীনতায় ভুগেছি। মা হওয়ার সময়ে যখন বিরতি নিয়েছি, মনে হয়েছে, এরপর কাজ পাবো তো? সেই দিকটা মাথায় রেখেই এরকম কথা বলছি।''

মেয়ে অভিনয়ে আসুক চাই না, শ্রীময়ী

| Edited By: Bhaswati Ghosh

May 05, 2025 | 1:20 PM

সম্প্রতি ইসকনে হলো কাঞ্চন মল্লিক আর শ্রীময়ী চট্টরাজের মেয়ের মুখেভাত। কৃষভি দেখতে ভারি সুন্দর হয়েছে, সে কথা মন্দিরে দাঁড়িয়েই বলছিলেন তাঁদের আত্মীয়রা। বাবা বিধায়ক-অভিনেতা, মা অভিনেত্রী। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, কৃষভি বড় হয়ে অভিনেত্রী হোক, সেটা বাবা-মা চান কিনা? কাঞ্চন এই প্রশ্নের উত্তরে খোলসা করলেন, ”মেয়ে বড় হয়ে যা হতে চাইবে সেটাই হবে।” বাবা এই ব্যাপারে নরম হলেও শ্রীময়ী একেবারেই চাইলেন না, মেয়ে বড় হয়ে অভিনেত্রী হন। তাঁর কথায়, ”আমি চাই না মেয়ে অভিনেত্রী হোক। অনেকে হয়তো ভাবতে পারেন যে, নিজে অভিনেত্রী হয়ে এরকম কী করে বলছে! কারণটা বলছি। অতীতে এই পেশায় এত প্রতিযোগিতা ছিল না। কিন্তু এখন চূড়ান্ত প্রতিযোগিতা আর ইঁদুরদৌড়। চোখের সামনে থেকে কেউ সরে গেলেন মানেই তিনি হারিয়ে যেতে পারেন। এই নিয়ে আমি নিজেও নিরাপত্তাহীনতায় ভুগেছি। মা হওয়ার সময়ে যখন বিরতি নিয়েছি, মনে হয়েছে, এরপর কাজ পাবো তো? সেই দিকটা মাথায় রেখেই এরকম কথা বলছি।” গত বছরের ২ নভেম্বর কন্যা সন্তানের জন্ম দেন শ্রীময়ী। জন্মের পর থেকে মেয়ের মুখ প্রকাশ্যে আনেননি তাঁরা। যদিও নীলষষ্ঠীর দিনে আংশিক দেখা মিলেছিল ছোট্ট কৃষভির, তবে মুখ দেখা যায়নি সেদিনও। গত বুধবার, ইসকন মন্দিরে কৃষভির মুখে প্রসাদ তুলে দেওয়া হলো। মঙ্গলবারই সকলের কাছে পৌঁছে গিয়েছিল নিমন্ত্রণ পত্র। ইসকনে এই সকালটি ছিল বিশেষ। ভারি সুন্দর মুখেভাতের অনুষ্ঠান হয়েছে সেদিন। কৃষভিকে পছন্দের জিনিস বেছে নিতে দেওয়া হয়েছিল। সে গীতায় হাত রেখেছিল।

Loading...
Unable to load recommendations.
Follow Us