AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘কোনও মশলা পাওয়া যাবে না’, প্রেম জীবন নিয়ে প্রশ্ন উঠতেই চাঁচাছোলা সৌমিতৃষা

Soumitrisha Kundu : 'মিঠাই' ধারাবাহিকের হাত ধরে পর্দায় পদর্পণ করেছিলেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। প্রথম সিরিয়ালেই কেল্লাফতে অভিনেত্রীর। মিষ্টিমুখের অভিনেত্রীর অনুগামী সংখ্যাও নিছক কম ছিল না। তাঁর প্রেমিককে নিয়েও নানা জিজ্ঞাস্য লোকজনের। তিনি সিঙ্গল না কমিটেড, তা জানতে চান অনেকেই।

'কোনও মশলা পাওয়া যাবে না', প্রেম জীবন নিয়ে প্রশ্ন উঠতেই চাঁচাছোলা সৌমিতৃষা
সৌমিতৃষা কুণ্ডু।
| Updated on: Mar 09, 2024 | 1:24 PM
Share

তিনি ছোট পর্দায় পরিচিত ‘মিঠাই’ নামে। ‘মিঠাই’ ধারাবাহিকের মুখ্যচরিত্রে অভিনয় করেছিলেন তিনি। অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। মিষ্টিমুখের এই মেয়ে লোকনাথ বাবার ভক্ত। দেবদ্বিজে খুবই ভক্তি তাঁর। সম্প্রতি ‘প্রধান’ নামক এক বাংলা ছবিতে অভিনয় করেছেন। একটি ফটোশুটে পায়ের নখ উপরে গিয়েছিল বলে দিন দশেক বিশ্রামে ছিলেন অভিনেত্রী। তাঁর প্রেমজীবন নিয়ে নানা প্রশ্ন করা হয়। সৌমিতৃষার জীবনে প্রেম কী আছে?

View this post on Instagram

A post shared by .soumitrisha. (@soumitrisha_kundu_official_)

এ বিষয়ে এক সাক্ষাৎকারে সৌমিতৃষা বলেছেন, “এ ধরনের প্রশ্ন করলে কোনও মশলা পাওয়া যাবে না”। প্রেম নিয়ে কোনও আগ্রহই নেই তাঁর। সম্প্রতি শেষ হল প্রেমের মাস ফেব্রুয়ারি। ভ্যালেন্টাইন্স ডে নিয়ে প্রশ্ন করায় প্রথমে প্রশ্নটাকে এগিয়ে যান সৌমিতৃষা। তারপর সরাসরি বলেন, এই বিষয় প্রশ্ন করলে আমার থেকে কোনও মশলা পাওয়া যাবে না। সে কথা আমি বলে দিতে পারি।”

আর বিয়ে? এটাও খোলসা করে বলে দিয়েছেন, এই মুহূর্তে তিনি বিয়ের কথা ভাবছেনই না। বলেছেন, “আমার জন্য সম্বন্ধ এসেছিল। কিন্তু আমি সবই না করে দিয়েছি। এখন আমার যাবতীয় ফোকাস সবই কাজে। মন দিয়ে কাজ করে নিজের একটা জায়গা তৈরি করতে চাইছি। ফলে বিয়ে নিয়ে ভাবছিই না।”

Follow Us
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের