AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সাংসদ থাকছেন না কোয়েল মল্লিক? প্রশ্ন শুনেই জুন মালিয়া বললেন…

তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ হয়েছেন কোয়েল মল্লিক। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে সেই ঘোষণা হওয়ার পর কোয়েলের রাজনৈতিক কেরিয়ার শুরু হয়। এবার বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরের হয়ে লাগাতার প্রচার করেছেন কোয়েল। তবে সেই দলের ফল খুব খারাপ হয়েছে। এরপর জল গড়িয়েছে অনেক।

সাংসদ থাকছেন না কোয়েল মল্লিক? প্রশ্ন শুনেই জুন মালিয়া বললেন...
| Updated on: Jun 10, 2026 | 1:21 PM
Share

তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ হয়েছেন কোয়েল মল্লিক। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে সেই ঘোষণা হওয়ার পর কোয়েলের রাজনৈতিক কেরিয়ার শুরু হয়। এবার বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরের হয়ে লাগাতার প্রচার করেছেন কোয়েল। তবে সেই দলের ফল খুব খারাপ হয়েছে। এরপর জল গড়িয়েছে অনেক।

তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব ইস্তফা দিলেন। দু’ দিন ধরেই জল্পনা কোয়েল মল্লিক ইস্তফা দেবেন রাজ্যসভার সাংসদ পদ থেকে। তবে নায়িকাকে এই ব্যাপারে প্রশ্ন করা হলেও, তিনি উত্তর দেননি। রঞ্জিত মল্লিককে এই ব্যাপারে যোগাযোগের চেষ্টা ব্যর্থ হয়েছে। লক্ষণীয় টলিপাড়ার চার জনপ্রিয় মুখ দেব, জুন মালিয়া, রচনা বন্দ্যোপাধ্যায় এবং শতাব্দী রায় রয়েছেন তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদদের দলে। দিল্লিতে বৈঠক করে ফিরে ৯ জুন, কোলাঘাটের প্রশাসনিক বৈঠকে গিয়েছিলেন জুন মালিয়া। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রশাসনিক বৈঠক করেন দেব এবং জুন।

জুন যখন প্রশাসনিক বৈঠক থেকে বের হচ্ছিলেন, তখন তাঁকে প্রশ্ন করা হয়, কোয়েল কি পদত্যাগ করেছেন? হেঁটে যেতে-যেতে জুন বলেন, ”কোয়েল পদত্যাগ করছেন কিনা, এই প্রশ্নটা ওঁকেই করতে হবে।” এদিকে সায়নী ঘোষ তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদদের দলে নাম লিখিয়েছেন বলে খবর। এই মুহূর্তে তিনি শহরের বাইরে রয়েছেন। শহরে ফেরার পর এই বিষয়ে তাঁর কী ঘোষণা আসে, তা দেখার অপেক্ষা।

টলিপাড়ার একাধিক জনপ্রিয় মুখ এবার বিধায়ক হওয়ার লড়াই লড়েও হেরে গিয়েছেন। তাঁদের কেউ-কেউ রাজনীতি ছেড়ে দিয়েছেন। কেউ আবার রাজনীতি ছাড়তে নারাজ। এখন সবুজ শিবিরের সঙ্গে ক’ জন তারকা থেকে যান, সেটাই দেখার অপেক্ষা।

Follow Us