AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বয়স যখন ১৮, প্রযোজক করণের সামেন গিয়ে কী অভিজ্ঞতা হয় দিশার?

Disha-Karan: সেই ছবিতেই এক বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল অভিনেত্রী দিশা পাটানিকে। সেখানেই তিনি করণ জোহর প্রসঙ্গে মুখ খোলেন। জানান তাঁর ব্যক্তি জীবনের অভিজ্ঞতা। 

বয়স যখন ১৮, প্রযোজক করণের সামেন গিয়ে কী অভিজ্ঞতা হয় দিশার?
| Updated on: Sep 30, 2024 | 10:41 PM
Share

করণ জোহর মানেই বলিউডের অন্দরমহলে একশ্রেণির মুখে কটাক্ষের ঝড়। বহিরাগতদের নাকি সেভাবে জায়গা করে দেন না তিনি। তাঁর নামে এমনই বদনাম বহুদিনের। যদিও তাতে খুব একটা গা করেন না বলিউডের দাপুটে প্রযোজক তথা পরিচালক করণ জোহর। নেপোটিজ়ম নিয়ে বারবার তোপের শিকার হওয়া করণের পক্ষে এবার মুখ খুললেন দিশা পাটানি। তিনি বহিরাগত। কিন্তু তাঁকেও নাকি বলিউডের অন্দরমহলে পা রাখার সুযোগ করে দিয়েছিলেন তিনি।

কারণ সিদ্ধার্থ মালহোত্রার ছবি যোদ্ধার ট্রেলার লঞ্চে ছিল বলিউড সেলেবদের ঢল। সেই ছবিতেই এক বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল অভিনেত্রী দিশা পাটানিকে। সেখানেই তিনি করণ জোহর প্রসঙ্গে মুখ খোলেন। জানান তাঁর ব্যক্তি জীবনের অভিজ্ঞতা।

যোদ্ধা ছবির অভিনেত্রী দিশা করণ জোহর প্রসঙ্গে জানিয়েছিলেন, আমি যদি আজ অভিনেত্রী হয়ে থাকি, তবে সেটা করণ জোহরের জন্যই। কারণ তিনিই প্রথম আমায় খুঁজে বার করেছিলেন। আমি তখন মডেলিং করতাম। আমার বয়স ছিল মাত্র ১৮ বছর। আমার মনে হয়, আমি হয়তো এখানে থাকতাম না, যদি না তিনি সেদিন আমায় নজর করতেন। তাই মানুষ যখন অনেক কিছুই বলেন, আমি ভাবি আমিও তো একজন বহিরাগত। আমার মনে হয় এটা আমার জন্য একটা বড় সুযোগ, যেটা উনি আমায় দিয়েছেন। এই সময় দিশা পাটানিকে থামিয়ে, সিদ্ধার্থ মালহোত্রা বলে ওঠেন– কী বলছো দিশা, আমিও তো। স্টুডেন্ট অব দ্য ইয়ার, করণ জোহরের ঝুলিতে অন্যতম হিট ছবি, যা তিন স্টারের জন্ম দিয়েছিল।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?