AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিয়ে ভাঙার গুঞ্জন, স্বামী মহসিনের থেকে কত বড় ঊর্মিলা, জানেন?

Urmila Matondkar: প্রেম মানে না বয়সের ফারাক। মানে না কোনও নিয়ম। ভালবেসেই মহসিন আখতারকে বিয়ে করেছিলেন ঊর্মিলা মাতন্ডকর। বলিউডে রটনা সেই বিয়ে ভাঙতে চলেছে তাঁর। এই নিয়েই যখন বলিউডে জোর গুঞ্জন, তখন আলোচনায় মহসিন ও ঊর্মিলার বয়সের ফারাকও। জানেন মহসিনের থেকে ঠিক কত বছরের বড় ঊর্মিলা?

বিয়ে ভাঙার গুঞ্জন, স্বামী মহসিনের থেকে কত বড় ঊর্মিলা, জানেন?
| Updated on: Sep 26, 2024 | 10:52 PM
Share

প্রেম মানে না বয়সের ফারাক। মানে না কোনও নিয়ম। ভালবেসেই মহসিন আখতারকে বিয়ে করেছিলেন ঊর্মিলা মাতন্ডকর। বলিউডে রটনা সেই বিয়ে ভাঙতে চলেছে তাঁর। এই নিয়েই যখন বলিউডে জোর গুঞ্জন, তখন আলোচনায় মহসিন ও ঊর্মিলার বয়সের ফারাকও। জানেন মহসিনের থেকে ঠিক কত বছরের বড় ঊর্মিলা?

১৯৭৪ সালে জন্ম নেন ঊর্মিলা। জন্ম হয় এক মারাঠি পরিবারে। মাত্র ৩ বছরেই অভিনয় জগতে পা রাখেন তিনি। ছবির নাম ‘কর্ম’। এই মুহূর্তে তাঁর বয়স ৫০ বছর। অন্যদিকে মহসিন কাশ্মীর পরিবারের জন্ম নেন ১৯৮৪ সালে। কাশ্মীর এম্ব্রোয়ডারি ডিজাইনের ব্যবসা রয়েছে মহসিনের। ঊর্মিলার থেকে বয়সে ১০ বছরের ছোট তিনি। যদিও দুই পরিবারের তরফেই এ নিয়ে কোনও বাধা আসেনি। তবে বিয়ের আট বছর পর হঠাৎই সামনে তাঁদের বিচ্ছেদের গুঞ্জন।

২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি ঘরোয়া অনুষ্ঠান করেই বিয়ে সেরেছিলেন অভিনেত্রী। স্পেশ্য়াল ম্যারেজ অ্যাক্ট অনুসারে বিয়ে হয়েছিল তাঁদের। তাঁদের প্রথম দেখা ২০১৪ সালে ডিজাইনার মণীশ মালহোত্রার ভাইঝির বিয়েতে। তার দুবছর পর নিকাহ সেরেছিলেন তাঁরা। প্রসঙ্গত, বিচ্ছেদের গুঞ্জন নিয়ে এ যাবৎ মুখ খুলতে দেখা যায়নি তাঁদের দু’জনকেই। আগামী দিনে কী হয়, সে উত্তর অবশ্য লুকিয়ে রয়েছে সময়ের হাতে।

Follow Us
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনুর বাড়িতে ইডি
কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনুর বাড়িতে ইডি
বিলে বাধাকে ভ্রূণহত্যার সঙ্গে তুলনা মোদীর
বিলে বাধাকে ভ্রূণহত্যার সঙ্গে তুলনা মোদীর
বিজেপি কর্মীর বাবাকে মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে
বিজেপি কর্মীর বাবাকে মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে
'কংগ্রেস ও তৃণমূল হাত মিলিয়ে বিলের বিরোধিতা করেছে', সুর চড়ালেন মোদী
'কংগ্রেস ও তৃণমূল হাত মিলিয়ে বিলের বিরোধিতা করেছে', সুর চড়ালেন মোদী