AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aamir Khan: শুটিংয়ের মাঝেও ভাবছিলেন অক্ষয়ের কথা, তাতেই আমির চড় মারতে যান টুইঙ্কল কে! তারপর…

Aamir Khan almost slapped Twinkle Khanna: আমির খান এবং টুইঙ্কল খান্নার 'মেলা' ছবির শুটিং সেটের এক আলাদা অভিজ্ঞতার গল্প, যেখানে অক্ষয়ের কথা ভাবায় টুইঙ্কলকে প্রায় চড় মারতে গিয়েছিলেন আমির। ঠিক কী ঘটেছিল সেইদিন?

Aamir Khan: শুটিংয়ের মাঝেও ভাবছিলেন অক্ষয়ের কথা, তাতেই আমির চড় মারতে যান টুইঙ্কল কে! তারপর...
ঠিক কী ঘটে সেইদিন?
| Updated on: Jun 21, 2026 | 11:25 AM
Share

আমির খান (Aamir Khan) এবং টুইঙ্কল খান্না, বলিউডের এই দুই তারকার রসায়ন অনস্ক্রিনে যেমনই হোক না কেন, অফস্ক্রিনে তাঁদের খুনসুটি সবসময়ই খবরের শিরোনামে থাকে। ২০০০ সালের ‘মেলা’ ছবিতে এই জুটি একসঙ্গে কাজ করেছিলেন। ছবিটি বক্স অফিসে ঝড় তুলতে না পারলেও, শুটিং সেটের কিছু অমলিন স্মৃতি আজও তাজা। এমনই এক বিস্ফোরক ও মজার ঘটনা প্রকাশ্যে এসেছিল ২০১৫ সালে টুইঙ্কলের ‘মিসেস ফানিবোনস’ বই প্রকাশের অনুষ্ঠানে। সেখানে জানা যায়, শুটিং চলাকালীন একটি দৃশ্যে টুইঙ্কলের মনোযোগের অভাবে এতটাই বিরক্ত হয়েছিলেন মিস্টার পারফেকশনিস্ট যে, তিনি প্রায় চড়ই মেরে বসতেন অক্ষয়-ঘরণীকে!

আসলে শুটিংয়ের সময় একটি দৃশ্যে মন দিতে পারছিলেন না টুইঙ্কল। তখন তাঁর মাথায় ঘুরছিলেন তৎকালীন প্রেমিক এবং বর্তমান স্বামী অক্ষয় কুমার। ছবির সেটে পরিচালক ধর্মেশ দর্শনের সঙ্গেও আমিরের তুমুল ঝামেলা হয়। আমিরের কোনও একটি শট দেওয়ার পরামর্শ পরিচালক কানেই তোলেননি। কাজের প্রতি অসম্ভব সিরিয়াস আমির এই ঘটনায় এতটাই ভেঙে পড়েন যে, একটি বড় পাথরের আড়ালে গিয়ে বাচ্চাদের মতো কেঁদে ফেলেছিলেন! আর সেই কান্না দেখে ফেলেছিলেন খোদ টুইঙ্কল।

Mela Movie

মেলা ছবির দৃশ্য

এক বই প্রকাশের মঞ্চে পরিচালক করণ জোহর যখন আমিরকে প্রশ্ন করেন, টুইঙ্কল কেমন অভিনেত্রী ছিলেন? আমির উত্তর দেওয়ার আগেই মাইক কেড়ে নেন টুইঙ্কল। তিনি নিজেই ফাঁস করেন সেই চড় খাওয়ার উপক্রম হওয়ার গল্প। টুইঙ্কল জানান, আমির রেগে গিয়ে যখন জানতে চান তিনি কেন কাজে মন দিচ্ছেন না, তখন টুইঙ্কল সটান বলে বসেন যে তিনি অক্ষয়ের কথা ভাবছেন। ব্যাস! শুনেই রেগে আগুন হয়ে যান আমির। অবশ্য এই কথা শুনে আমির নিজেই মঞ্চে কিছুটা অবাক হয়ে যান এবং রসিকতা করে বলেন, তিনি আসলে তেমন রিয়্যাক্ট করেননি, শুধু মুখভঙ্গি করেছিলেন।

আমির পাল্টা খোঁচা দিয়ে বলেন, টুইঙ্কলের একটা দারুণ প্রতিভা রয়েছে, মানুষকে অপমান করা! সারা জীবন তিনি নাকি আমিরকে কেবল অপমানই করে গিয়েছেন। তবে খুনসুটির বাইরে আমির অকপটে স্বীকার করেন যে, টুইঙ্কলের বাহ্যিক রূপের আড়ালে এক তীক্ষ্ণ বুদ্ধি এবং দুর্দান্ত রসবোধ লুকিয়ে রয়েছে, যা মানুষকে খুব সহজেই আকর্ষণ করে। ২০০১ সালে অভিনয় জগৎকে বিদায় জানিয়ে টুইঙ্কল লেখালেখিতে মন দেন। অন্যদিকে আমির ও অক্ষয় দুজনেই বলিউডের প্রথম সারির সুপারস্টার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। তাঁদের এই পুরনো ও মিষ্টি সম্পর্কের গল্প আজও নেটপাড়ায় তুমুল ভাইরাল।

Follow Us