AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ঐশ্বর্যের অপমান করে বসেন অমিতাভ! শ্বশুরের কাজে মন ভাঙে বচ্চন বধূর

Bollywood: বলিউডের আনাচে কানাচে এমনই কথা শোনা যায়। এও শোনা যায়, নিজের মানুষ হয়ে কী করে এমনটা করতে পারলেন অমিতাভ, সে হিসেব নাকি কিছুতেই মিলছিল না তাঁর। কী করেছিলেন বিগ-বি?

ঐশ্বর্যের অপমান করে বসেন অমিতাভ! শ্বশুরের কাজে মন ভাঙে বচ্চন বধূর
| Updated on: Mar 06, 2025 | 12:50 PM
Share

২০০৭ সালে বচ্চন পরিবারে বউ হয়ে আসেন ঐশ্বর্য রাই বচ্চন। সলমন খান ও বিবেক ওবেরয়ের সঙ্গে বিচ্ছেদের পর বিয়ে করেন অভিষেক বচ্চনকে। সব কিছু ভালই চলছিল। অমিতাভ বচ্চনও সন্তান স্নেহে আগলে রাখতেন তাঁর বৌমাকে। তবে একবার নাকি ঘটেছিল ব্যতিক্রম। বলিউডের আনাচে কানাচে এমনই কথা শোনা যায়। এও শোনা যায়, নিজের মানুষ হয়ে কী করে এমনটা করতে পারলেন অমিতাভ, সে হিসেব নাকি কিছুতেই মিলছিল না তাঁর। কী করেছিলেন বিগ-বি?

মনে আছে ‘কফি উইদ করণ’-এর ইমরান হাসমি ও মহেশ ভাটের সেই এপিসোডের কথা? ওই এপিসোডে ঐশ্বর্যকে প্রকাশ্যেই ‘ফেক ও প্লাস্টিক’ বলে উল্লেখ করেছিলেন ‘কিসিং কিং’। ঘটনায় সেই সময় তোলপাড় হয়েছিল। সে সময়কার প্রথম সারির অভিনেত্রীকে কেউ করে এমনটা বলতে পারেন, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। সেই ইমরানের সঙ্গেই একটি ছবিতেই কাজ করার কথা হয় অমিতাভের। তিনি রাজিও হয়ে যান। চুক্তিপত্রে সইও করে ফেলেন। আর তাতেই নাকি মারাত্মক কষ্ট পান ঐশ্বর্য। কী করে এমনটা করতে পারলেন তাঁর পিতৃতুল্য মানুষটা তা নাকি কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না তিনি। ঘনিষ্ঠ মহলে তা নিয়ে কষ্ট প্রকাশ করতেও শোনা যায় সে সময়।

ঐশ্বর্যকে নিয়ে করা মন্তব্য ও পরবর্তীতে সমালোচনার মুখোমুখি হওয়া নিয়ে মুখ খুলেছিলেন ইমরান হাসমি। তিনি বলেছিলেন, “করণের ওই শো’য়ে একটু মজা করছিলাম। হ্যাম্পারটা জিততে চেয়েছিলাম। আমি ওঁকে খুব শ্রদ্ধা করি। উনি ভীষণ ভাল শিল্পী।” এতদিন কেটে গিয়েছে, আজও যদি ঠাণ্ডা লড়াই শেষ হয়নি ইমরান ও ঐশ্বর্যর মধ্যে। পুরনো ক্ষত আজও তিনি ভোলেননি একেবারেই।

Follow Us
'সুরুচি সঙ্ঘে'র ভিতরে আমোদ-আহ্লাদের এলাহি আয়োজন! দেখুন কী কী মিলল
'সুরুচি সঙ্ঘে'র ভিতরে আমোদ-আহ্লাদের এলাহি আয়োজন! দেখুন কী কী মিলল
গোডাউন আর গেস্ট হাউসে হানা দিতেই থ সবাই, এসবও ছিল!
গোডাউন আর গেস্ট হাউসে হানা দিতেই থ সবাই, এসবও ছিল!
কেন নিজেকে 'নিধিরাম সর্দার' বললেন ফিরহাদ?
কেন নিজেকে 'নিধিরাম সর্দার' বললেন ফিরহাদ?
তৃণমূল বিধায়কের বাড়ির সামনে ঝাঁটা হাতে মহিলারা, তারপর...
তৃণমূল বিধায়কের বাড়ির সামনে ঝাঁটা হাতে মহিলারা, তারপর...
দেখুন কীভাবে বিঘে বিঘে জমির মাটি উধাও হয়ে যাচ্ছে
দেখুন কীভাবে বিঘে বিঘে জমির মাটি উধাও হয়ে যাচ্ছে
এসি রুম, পাতা আছে খাটিয়া, দেখুন শওকত মোল্লার ছেলের ক্যাফের ভিতরটা ঠিক
এসি রুম, পাতা আছে খাটিয়া, দেখুন শওকত মোল্লার ছেলের ক্যাফের ভিতরটা ঠিক
কমলা সতর্কতা জারি, কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জানুন
কমলা সতর্কতা জারি, কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জানুন
এটা নাকি লাইব্রেরি! পেটি পেটি মদের বোতল দেখলে চোখ কপালে উঠবে
এটা নাকি লাইব্রেরি! পেটি পেটি মদের বোতল দেখলে চোখ কপালে উঠবে
পড়ে রইল বিরিয়ানির হাঁড়ি, সোদপুরের রেস্তোরাঁয় কীভাবে ভাঙচুর হল দেখুন
পড়ে রইল বিরিয়ানির হাঁড়ি, সোদপুরের রেস্তোরাঁয় কীভাবে ভাঙচুর হল দেখুন
'পৈতৃক সম্পত্তি মনে করতেন শওকতের ছেলে', চর বুজিয়ে চলছিল ক্যাফে
'পৈতৃক সম্পত্তি মনে করতেন শওকতের ছেলে', চর বুজিয়ে চলছিল ক্যাফে